সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ‘মিঠাই’কে রেখে উচ্ছেদ অভিযান, পক্ষপাতিত্বের অভিযোগ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে শুরু হওয়া এই অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাংশে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট, আওয়ামী লীগের পার্টি অফিস থেকে শুরু করে সব কিছু একে একে সব ভেঙে ফেলা হয়। যদিও আওয়ামী লীগ পার্টিঅফিস এর জায়গা ১৯৯৩ সালে সামাদ বেপারী গং থেকে ৬ শতক সাফকাওলা দলিলের মাধ্যমে খরিদ করেন তৎকালীন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবুল হাসনাত। তখন থেকেই দলীয় সব কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো এখান থেকে। তবে উচ্ছেদের এই দৃশ্যে ব্যতিক্রম হিসেবে টিকে রয়েছে সরকারি জায়গায় গড়ে তোলা অভিজাত কেক-বেকারির দোকান, মিঠাই।
অভিযানের পুরো সময়জুড়ে আশপাশের দোকান ভাঙচুর ও সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেলেও ‘মিঠাই’ দোকানটির গায়ে কোন আঁচও লাগেনি। মিঠাইকে রক্ষা করতে ঢাল হিসেবে দাড়িয়ে যায় স্থানীয় কিছু সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের একাংশ। ফলে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন ও প্রশ্ন, সবাই উচ্ছেদের শিকার হলেও মিঠাই কেন ব্যতিক্রম?
এক পথচারী বলেন, চোখের সামনে একে একে দোকান ভেঙে দেওয়া হলো, অথচ মিঠাইকে ছোঁয়াও গেল না। স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতা আতাউর'র দোকান হওয়ার কারণেইকি প্রশাসন মিঠাইকে ভাঙ্গার সাহস করেনি! অভিযানে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করছেন, দোকানের কেকের গন্ধেই হয়তো নীতিমালা গলতে শুরু করেছে।
অন্যদিকে সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার মার্কেটের সামনে থেকে মারিখালী ব্রিজ পর্যন্ত অবৈধ দোকানপাট বয়াল তবিয়তেই আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সোনারগাঁয়ের ইউএনও ফারজানা রহমান বলেন, মিঠাইয়ের সঙ্গে সওজ-এর মামলা চলমান রয়েছে এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় দোকানটি ভাঙা হয়নি।
উল্লেখ্য, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরেই যানজট ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল ফুটপাত দখলদাররা। ফলে প্রশাসনের ধারাবাহিক উচ্ছেদ অভিযান প্রশংসিত হলেও নির্দিষ্ট কিছু স্থাপনার ক্ষেত্রে বিচার-বিভাজনমূলক আচরণ নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে।
(এসবি/এসপি/মে ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








