খানপুর হাসপাতালে বেড়েছে চুরির ঘটনা, বিপাকে রোগী-স্বজনরা, নেই কোন প্রতিকার
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে সম্প্রতি চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালের গাইনী বিভাগের পিছন দিকের জানালা দিয়ে প্রতি রাতে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ও টাকা পয়সা সহ মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এতে কেউ বাধা দিতে গেলে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ফলে রোগী ও তাদের স্বজনরা ভয়ে কিছু করতে পারছে না। অত্র হাসপাতলের রেজিস্ট্রার-শিশু বিভাগ ডাঃ এম আবুল কালাম আজাদ বলেন,প্রতিদিনই রাতে কারো না কারো মোবাইল, স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাচ্ছে চোরেরা। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। আমার চেম্বারের এসির তার খুলে নিয়ে গেছে চোরেরা। তাদের ভয়ে কেউ কিছু করতে পারছে না। চোরেরা চুরি করে পিছনের দেওয়াল টপকে নির্বিঘ্নে বাহিরে বের হয়ে যায়। এ বিষয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়ে অবগত করা হলেও এখন পর্যন্ত কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি বলে জানা যায়।
হাসপাতালে সেবা নিতে আসা প্রসূতি বিভাগের রোগী ও তাদের স্বজনেরা বলেন, আমরা খুব ভয়ে রাত্রি যাপন করি। কারণ পিছনের জানালা দিয়েই চোরেরা সবকিছু হাতিয়ে নিয়ে যায়। যে কোনো সময় চোরচক্র প্রাণহানি ঘটাতে পারে।
স্থানীয়রা জানায়, এরা কিশোর গ্যাং এর সদস্য। চুরি ও ছিনতাই এদের কাজ। আর এখানে মাদকের ছড়াছড়ির কারণে, এখানকার চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতারা এদের সেল্টার দেয়। এখানে দেখার কেউ নেই, বলার কেউ নেই। ভয়ে কেউ কিছু বলতেও পারছেনা, যার ফলে অপরাধীরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে চলে যাচ্ছে।
হাসপাতালের স্টাফরা জানান, হাসপাতালের পিছনের দুই পাশের রাস্তায় সিকিউরিটি গার্ড নিয়োগ করা আছে। তারপরও চোরেরা মেইন রাস্তার ওয়াল টপকে হাসপাতালের ভিতরে ঢুকে এই চুরির ঘটনা ঘটায়। এ ব্যপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে বলে স্থানীয়রা আশা করছেন।
(এসবি/এসপি/মে ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








