ফরিদপুরে ৪ দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সমিতিটির জেলার সদস্যবৃন্দ।
এসময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি যে চার দফা দাবি তুলে ধরেন তা হচ্ছে: ১. ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও প্রতিস্থাপন করা ৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ বিক্রি বন্ধ করা এবং ৪. সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। অনুষ্ঠানে বিসিডিএস ফরিদপুরের এর সভাপতি নাজমুল হোসেন লোচন এর সভাপতিত্বে ও সংগঠনটির সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন - সংগঠনটির জেলা কমিটির সদস্য মোস্তফা মাহফুজ বুলু, বারাক মডেল ফার্মেসীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম, চৌধুরী মেডিকেল হলের স্বত্বাধিকারী কামরুল হাসান চৌধুরী, মুন সার্জিক্যাল এন্ড ফার্মার প্রোপ্রাইটর সৈয়দ আলাওল হোসেন তনু , হাফসা মেডিকেল হলের মালিক হাফিজুর রহমান প্রমুখ। এ সময় ফরিদপুরের সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অভিযোগ করে বলেন, ঔষধ কোম্পানিগুলো তাদের কাঙ্খিত কমিশন দিচ্ছে না। তারা বলেন, বাইরের দেশে যেখানে প্রতি দোকানদার ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পায় সেখানে বাংলাদেশে মাত্র ১২% কমিশন দেওয়া হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো নিতে কোম্পানীগুলো গড়িমসি করে। এছাড়া লাইসেন্স বিহীন দোকানগুলোতেও শুধু নয়, বিভিন্ন নাম সর্বস্ব হাসপাতাল ও মুদি দোকানেও এসব ওষুধ বিক্রি করা হয়।
এছাড়া বক্তারা দেশের উৎপাদিত ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া সহ নিম্নমানের ঔষধ ও ফুড সাপ্লিমেন্ট বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
(আরআর/এএস/মে ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








