নারায়ণগঞ্জে মেরিন ও শীপবিল্ডিং শিক্ষার্থীদের ৩ দাবিতে শাটডাউন কর্মসূচি অব্যাহত
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাটে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বন্দরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশাসনিক ভবনের সামনে গত বুধবার সকালে ৫ম দিনের মতো এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এর আগে সোমবার সকালে সারাদেশের ৬টি জেলায় অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি তিনটি হলো:
১. মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে।
২. বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে।
৩. প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন মেরিন টেকনোলজি ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ডিপ্লোমা ডিগ্রি নিয়ে বের হলেও, তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। উপযুক্ত নিয়োগ নীতিমালা ও প্রশিক্ষণের মানোন্নয়ন ছাড়া তারা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন।
তারা আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হলে প্রয়োজনে এ আন্দোলন ঢাকা পর্যন্ত যাবে।
এসময় শিক্ষার্থী সাদ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান বেকারত্ব তৈরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠান থাকার থেকে না থাকা অনেক ভালো।
জানা যায়, গত ১৮ মে অর্ধ ক্লাস বর্জন, ১৯ মে সম্পূর্ণ ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এরপর ইনস্টিটিউট শাটডাউন কর্মসূচি দিয়ে বন্ধ করে দেয় তারা। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর বিএমইটির এডিজি ইনস্টিউট পরিদর্শনে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন আসস দেন আগামী ২৫ মে মন্ত্রণালয়ে মিটিং করে সকল সমস্যার সমাধান দেওয়া হবে।
এবিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ অধ্যক্ষ প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
(এস/এসপি/মে ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








