ফরিদপুরে শ্বশুরবাড়িতে গিয়ে জখম গৃহবধূ সুমী, অস্বীকার স্বামীর
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে শ্বশুরবাড়িতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন সুমী আক্তার (২৫) নামের এক গৃহবধূ, এমনটিই অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। হামলায় সুমী আক্তারের মাথায় মারাত্মক জখম হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে ওই হামলার ঘটনা ঘটে অভিযোগ করেন তারা। অপরদিকে সুমীকে হামলার সাথে তিনি ও তার পরিবার জড়িত নন বলে জানিয়েছেন সুমির স্বামী রিমন শিকদার (৩০)।
ভুক্তভোগী সুমীর বাবার বাড়ীর এলাকা ও একই ইউনিয়নের রণসিংহদিয়া গ্রামের এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি ভ্যান গাড়ি যোগে রক্তাক্ত অবস্থায় সুমি বাবার বাড়ীতে আসলে, তাকে দ্রুত ফরিদপুর মেটিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ শুক্রবার সকালে এ বিষয়ে সুমীর বাবা সহিদ মাতুব্বর জানান, 'আমার মেয়ে সুমীকে গত রমজানে মারধর করে বাসা থেকে বের করে দেয় সুমীর স্বামী কাশিমাবাদ গ্রামের মৃত সোহরাব শিকদারের ছেলে রিমন শিকদার (৩০)। সুমী ও রিমনের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। সন্তানদের জোর করে নিজের কাছে রেখে দেয় রিমন শিকদার।'
তিনি আরো বলেন, 'অভিমানে আমার মেয়ে এতোদিন শ্বশুরবাড়ীতে যায়নি। বাচ্চাদ্বয় ও স্বামীকে দেখার উদ্দেশ্যে গত ১০ জুন সুমী শ্বশুরবাড়ীতে যান। এবং সেখানে রাত্রি যাপন করেন। পরের দিন সন্ধ্যায় সুমীর ওপর হামলা করে লিমন ও তার পরিবারের সদস্য ও স্বজনেরা। তাদের সংঘবদ্ধ হামলায় সুমি মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়।'
এদিকে ওই হামলায় কে কে জড়িত ছিলেন তাদের নামগুলো রক্তাক্ত জখম অবস্থায় আহত সুমীকে হাসপাতালে নেওয়ার পর ও তার সেখানে জ্ঞান হারানোর পূর্বে ক্যামেরার সামনে উল্লেখ করেন।
উত্তরাধিকার ৭১ নিউজের হাতে আসা এ সংক্রান্ত একটি ভিডিও থেকে সুমীর নিজ জবানিতে যেসব নাম বলতে শুনা যায়, তা হলো- রিমনের ফুপু ফিরোজা বেগম ও পারুলি বেগম, দাদী আকিরন নেছা, ফুফাতো বোন রহিমা আক্তার ও ফাহিমা আক্তার এবং সুমীর স্বামী রিমন শিকদার প্রমুখ হামলাটি চালান বলে ওই ভিডিওতে উল্লেখ করেন আহত সুমী আক্তার।
শুক্রবার সকালে সরেজমিনে রিমনের এলাকায় গেলে রিমন এসব অস্বীকার করে বলেন, 'আমি তাকে (সুমী) গত রমজানে ডিভোর্স দিয়েছি। তবুও সে ১০ জুন আমার বাসায় এসেছিলো, আমি বাসায় ছিলাম না। পরদিন (১১ জুন) বাসায় এসে তাকে দেখতে পাই। তখন আমি তাকে নিয়ে প্রতিবেশী ও স্থানীয় কানাইপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার রকিবুল আলম খান ওরফে আলম মেম্বারের বাসায় গিয়ে রেখে আসি। তারপরের ঘটনা আমি জানি না।'
এ বিষয়ে আলম মেম্বার বলেন, 'আমি ঘটনার দিন (১১ জুন) বিকেলে বাসায় গিয়ে দেখি রিমনের বউ সহ আমার বাসায় অনেক মহিলারা বসা। আমাকে লিমনের বউ সুমী আক্তার বলেন, 'আমি আর বাবার বাড়ীতে ফিরে যাবো না, আমি রিমনের সাথে সংসার করতে চাই।' তখন আমি তাকে বুঝিয়ে বললাম, 'এভাবে তো হয়না, তোমার পরিবার নিয়ে এসো, সামাজিকভাবে বসো, আমি প্রয়োজনে তোমাদের বাচ্চাদের দিকে তাকিয়ে তোমাদের সংসার যোনো হয়, সেই ব্যবস্থা করে দিবো। তারপর আমি পথ খরচ দিয়ে সুমীকে বুঝিয়ে তার বাপের বাড়ীর উদ্দেশ্যে ভ্যানে উঠিয়ে দিয়েছি। কিন্তু পরে শুনলাম তাকে নাকি হাসপাতালে ভর্তি করছে, কারা নাকি মেরেছে।'
তিনি আরো বলেন, কিভাবে সে রক্তাক্ত হয়েছে, অথবা কে বা কারা তাকে আঘাত করেছে সে সম্পর্কে আমি আর কিছুই জানি না, তবে আমি যখন সুমীকে বিদায় দেই তখন তিনি অক্ষত ছিলেন।'
এদিকে, মেয়ের জামাই রিমন শিকদার তাঁর মেয়েকে অমানববিক নির্যাতন করেছে জানিয়ে এ বিষয়ে ভুক্তভোগী সুমী আক্তারের মা পারভীন বেগম জানান, 'আমার মেয়ে সুমীকে তার স্বামী ডিভোর্স দিয়েছে কিনা তা আমরা জানি না, এখনও এই বিষয়ে কোনো কাগজ আমরা হাতে পাইনি। তবে সুমী ও রিমনের সংসারের বেশ কিছুদিন যাবত ঝগড়া চলছিলো।'
এক প্রশ্নের জবাবে পারভীন বেগম আরো বলেন, 'সুমি আমাকে বলেছে রিমন অন্যত্র মেয়েদের সাথে মিয়মিত ফোনে কথা বলতো, এবং যৌতুকের জন্য তাকে নিয়মিত মার ধর করতো এবং এসব নিয়েই মুলতঃ ঝগড়াঝাটি বেশি হতো তাদের মধ্যে।'
তিনি জানান, আমি গরীব মানুষ এতো টাকা কোথা থেকে দিবো?' সুমীর মা আরো জানান, আমার মেয়ে রিমনের এক সহকর্মীর সাথে প্রেম করতো বলে অভিযোগ করতো রিমন। সুমী ও রিমন দম্পতির পরস্পরের এমন অভিযোগ নিয়ে এর আগেও একবার শালিস হয়েছিলো এবং ওই শালিসে সমাধান হয়ে আবার তারা ভালোভাবেই সংসার করতেছিলো। কিন্তু হঠাৎ গত রমজানের আগে আমার মেয়ের ওপর প্রায়ই অমানবিক নির্যাতন করতো রিমন।'
তিনি বলেন, আমাকে মেয়ে ফোন দিয়ে সব বলতো ও কান্দাকাটি করতো। খবর দিতো নিয়ে আসতে। কিন্তু সুমীর বাবা ও আমার একটাই কথা ছিলো, তোকে বিয়ে দিয়েছি, সংসার করার জন্য, তুই সংসার কর, জামাই যদি মেরেও ফেলে লাশ নিয়ে এসে মাটি দিবো। তবুও আমরা আনতে যেতাম না। আমরা বুঝি নাই রিমন ও তার পরিবার এতো হিংস্র হয়ে গেছে।'
মেয়ের জামাইকে উদ্দেশ্য করে পারভীন আরও বলেন, 'আমার কথা হলো তুই আমার মেয়ে যদি ডিভোর্স দিয়ে থাকোস, তাহলে একরাত তোর বাড়ীতে রাখলি কেনো বাবা? আবার পরের দিন অমানবিক অত্যাচার করে গুষ্টি সহ ওকে আঘাত করে রক্তাক্ত করে বাড়ি পাঠাইলি কেনো?
রিমন শিকদার তার স্ত্রী সুমীকে তালাক দিয়েছেন উল্লেখ করে সুমীর সাথে ১০ জুন দিবাগত রাত কাটানোর কথা অস্বীকার করে জানান, 'সুমী যেই দিন (১০ জুন) আমার বাড়ীতে গেছেন, সেদিন আমি বাড়ীতেই ছিলাম না। আমি পরিবারসহ আত্নীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুমির বাবা সহিদ মাতুব্বর।
আজ শুক্রবার বিকেলে ওই অভিযোগের বিষয় জানিয়ে বাদী সহিদ মাতুব্বর জানান, আমার মেয়ে একা ওইখানে গিয়েছিলেন মঙ্গলবার। একরাত শ্বশুরবাড়িতে থেকেছেন। রক্তাক্ত অনস্থায় আমি আমার মেয়েকে পেয়েছি পরদিন সন্ধ্যায়। আমার মেয়ের কাছে বিস্তারিত শুনলে বুঝতে পারবেন আসল ঘটনা কি হয়েছিলো। ওইখানে কেউ সুমির পক্ষে কথা বলবে না, এলাকার পক্ষপ্রাতিত্যের কারণে।'
থানায় সহিদ মাতুব্বরের দেওয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান জানান, 'বৃহস্পতিবার (১২ জুন) রাতে সহিদ মাতুব্বরের থানায় এসে একটি অভিযোগ করেছেন। অভিযোগটির যথাযত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে থানা পুলিশ।'
শুক্রবার সকালে সহিদ মাতুব্বরের অভিযোগের ভিত্তিতে কানাইপুর ইউনিয়নের ঘটনাস্থল পরিদর্শন করেন মানলাটির তদন্তের দায়িত্বে থাকা কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো.
আব্দুল লতিফ। ঘটনাস্থল পরিদর্শন শেষে উত্তরাধিকার ৭১ নিউজকে আব্দুল লতিফ জানান, সহিদ মাতুব্বরের অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলমান রয়েছে।' তদন্ত শেষে এই ঘটনার বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান এসআই আব্দুল লতিফ।
(আরআর/এসপি/জুন ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- অসমাপ্ত কোরবানী
- ‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে থাকবে নেইমার
- ১০০ দিনে নতুন সরকারের অর্থনীতি
- ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না’
- হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
- শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
৩১ মে ২০২৬
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
-1.gif)








