‘এজাহারভুক্ত আসামি’ হয়েও কর্ণফুলী থানায় বহাল এসআই জমির
স্টাফ রিপোর্টার : ২০১৬ সালের ১৫ আগস্ট হালিশহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে কর্মরত রয়েছেন কর্ণফুলী থানার এসআই (নিরস্ত্র) জমির উদ্দিন।
তিনি বর্তমানে থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) বা অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় এসআই জমির উদ্দিন ছিলেন হালিশহর থানার একজন কর্মকর্তা।
মামলার বাদী মোহাম্মদ মামুন আলী ওরফে কিং আলীর অভিযোগ অনুযায়ী, পুলিশ সে দিন কেক কাটার সময় এসআই জমিরসহ অন্যান্য আসামিরা অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে, খাবার ও কেক তছনছ করে দেয় এবং ১৭ জনকে আটক করে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করে।
মামলার আরজিতে বাদী দাবি করেন, হামলার নেতৃত্ব দেন তৎকালীন ওসি প্রণব চৌধুরী। হামলার সময় ওসির মোবাইল ফোন থেকে শেখ হাসিনার সঙ্গে কল সংযোগে তাকে হুমকি দেওয়া হয়।
বাদীর ভাষ্যমতে, শেখ হাসিনা বলেন, “কেক নয়, কলিজা কেটেছো।” শেখ রেহানা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ফোনে গালিগালাজ ও ক্রসফায়ারের হুমকি দেন। এমনকি বাদীর পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক (স্মারক ১৫৬) ২৭ জুন মামলাটি এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দেন। হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত করছেন ওসি (তদন্ত) আবু হানিফ। মামলা নম্বর ১০/৮৪, ধারাসমূহ: ৩২৩/৩৩১/৩৭৯/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/১০৯ পেনাল কোড।
জানা গেছে, মামলায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মী, কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও এজাহারে উল্লেখ রয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
চাঞ্চল্যকর এ মামলার অন্যতম আসামি এসআই জমির উদ্দিন কীভাবে এখনো দায়িত্বে বহাল—এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিএমপির অভ্যন্তরেও।
এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ও অভিযুক্ত এসআই জমির উদ্দিন এর সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করে ও মন্তব্য পাওয়া যায়নি।
তবে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, 'মামলার বিষয়টি আমি অবগত নই। বিষয়টি জানার চেষ্টা করতেছি।' বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) সোহেল পারভেজ বলেন, “আমি বিষয়টি জানি না। বিস্তারিত তথ্য থাকলে পাঠান খোঁজ নিচ্ছি।”
চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি আনোয়ার হোসেন বলেন, 'আইন সবার জন্য সমান। এজাহারভূক্ত আসামি হলে থানায় ডিউটি করা উচিত না।'
(জেজে/এসপি/জুলাই ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








