ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
আল-আমিন মিয়া, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দয়াল বোনার্জী ও তার পরিবারের বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে চা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগানের শত শত শ্রমিক সোমবার (৭ জুলাই) কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভে অংশ নেন।
খোদ বাগান পঞ্চায়েতের পক্ষ থেকেই দয়াল বোনার্জী এবং তার ছেলে মনিশংকর বোনার্জীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বাগানের মহাব্যবস্থাপক বরাবর। অভিযোগে বলা হয়, ইউপি সদস্য দয়াল বোনার্জী আওয়ামিলীগ সমর্থক, তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ শ্রমিকদের কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন। কিন্তু আজ পর্যন্ত কেউ সেই চাকরি পাননি। আবার তরুণদের মাঠ তৈরি ও খেলাধুলার জন্য সরকারি বরাদ্দের ১ লক্ষ পাঁচশত টাকা সঠিকভাবে ব্যয় না করার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, সরকার প্রদত্ত নগদ সহায়তা থেকে মাথাপিছু ৩০০ থেকে ৫০০ টাকা করে শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। পঞ্চায়েতর দাবি করেছে, করোনা মহামারির সময় বাংলার চৌকিদার ও বাবুর্চীর উপর শারীরিকভাবে হামলা করেন দয়াল বোনার্জির পরিবার। ২০২২ সালে মজুরি আন্দোলনের সময় বাগানের সহকারী ব্যবস্থাপক মো. কিবরিয়ার ওপর হামলার চেষ্টার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
আরও অভিযোগ উঠেছে, দয়াল বোনার্জী দুই পক্ষের বিবাদে নিরপেক্ষ অবস্থান না নিয়ে একপক্ষের পক্ষে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে অপরপক্ষকে হয়রানি করেন। এছাড়া কৃষি অফিস থেকে প্রাপ্ত প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ এবং নলকূপ স্থাপনের নামেও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চা শ্রমিকরা দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে বাগানের ভেতর ও বাইরের সড়কে বিক্ষোভ করেন। পরে ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক শিবলী আহমেদ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের কাজে ফিরতে বলেন। তবে শ্রমিকরা তাকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। তারা জানান, এই সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা আবারো বিক্ষোভে নামবেন।
বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ মনে করছেন, দয়াল বোনার্জি ও তার পরিবারের অপকর্মের কারণে বাগানে অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চায়েত সদস্যরা অভিযুক্তদের অন্যত্র চা বাগানে স্থানান্তরের জন্য বাগান কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি বা কার্যকর কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত কমিটি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য দয়াল বোনার্জী বলেন, আমার উপরে যে অভিযোগগুলো তুলা হয়েছে তা পুরোপুরি সঠিক নয়।
(এএ/এসপি/জুলাই ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৬ নভেম্বর ২০২৬
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- মাগুরা বিচারিক আদালতের কর্মচারী সাইফুল শেখের ২ বছর সশ্রম কারাদণ্ড
- পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
- স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে ডিসি অফিসের সামনে মৌনবন্ধন
-1.gif)








