এসএসসিতে গোপালগঞ্জ জেলার সেরা রাবেয়া-আলী স্কুল অ্যান্ড কলেজ
গোপালগঞ্জ প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ । শুধুমাত্র জেলার এ প্রতিষ্ঠান থেকেই শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্ঠানটি নারীশিক্ষার অগ্রগতিতেও অনন্য।
জেলার ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করেছে এ প্রতিষ্ঠান। শুধু এই বছরের নয়, গত বছর এইচএসসি ফলাফলেও জেলায় প্রথম হয়েছিল ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’। টানা দ্বিতীয় বছরেও প্রতিষ্ঠানটি তার কৃতিত্বের ধারা অটুট রেখেছে। ফলে প্রতিষ্ঠানটি শিক্ষা অঙ্গনে দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
এ বছর এ প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই পাশ করেছে। পাসের হার ১০০%। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন, এ পেয়েছে ২০ জন, এ মাইনাস পেয়েছে ১৪ জন, বি পেয়েছে ৫ জন ও সি পেয়েছে ২ জন শিক্ষার্থী। তবে এ সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং এটি একটি গৌরবগাঁথা। প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে রয়েছে অগণিত পরিশ্রম, আত্মত্যাগ এবং এক নিবেদিত শিক্ষাব্যবস্থার নীরব সাধনা।
শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষকদের দায়িত্বশীল দিকনির্দেশনা, এবং অভিভাবকদের আন্তরিক সহায়তাসব মিলিয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশই সম্ভব করেছে এই অর্জন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগেই শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের ছাপ রেখে এমন সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান এসব তথ্য জানিয়েছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা। এবারের ফলাফল আমাদের সেই প্রচেষ্টাকে শক্ত ভিত দিয়েছে। তাই আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
প্রতিষ্ঠান প্রধান আরো বলেন, ‘ভবিষ্যতেও এই সাফল্য ধরে রেখে, মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আলোকিত নাগরিক তৈরির লক্ষ্যে এগিয়ে যেতে চাই আমরা। ’
প্রতিষ্ঠানটির শিক্ষক রবিউল ওহাব বলেন, ‘কোভিড-পরবর্তী সময়েও নিয়মিত ক্লাস, আইসিটি-নির্ভর পাঠদান, মানসিক স্বাস্থ্যসচেতনতা এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা সবই এই সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে। শুধু পরীক্ষার প্রস্তুতিতেই নয়, শিক্ষার্থীরা সারাবছর বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, বিতর্ক, বিজ্ঞান মেলা ও সমাজসেবামূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে। এমন সমন্বিত শিক্ষা দর্শনই এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।’
গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীন বলেন, ‘এ বছর দেশের নাম করা অনেক শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করে নি। সেখানে গোপালগঞ্জের ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছে। এটি শুধু জেলার গর্ব নয়, বরং এটি দেশের নারীশিক্ষার অগ্রগতির একটি অনন্য উদাহরণ । অন্যরা এটি দেখে অনুপ্রাণিত হবে। এ সাফল্যে আমি প্রতিষ্ঠনের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’
এই সাফল্যে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা, রোজিনা আক্তার রিমা, শান্তা খানম সহ অনেকে গর্ব অনুভব করছেন। তারা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘রাবেয়া-আলী শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শেকড়, আমাদের প্রেরণা।’
(টিবি/এএস/জুলাই ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







