৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ঢাকা-মাওয়া রোডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের ৩৭,০৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জ্যোতি খাতুন (২৫), স্বামী- রানা বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, রানা বেগ (৩৫) পিতা- মৃত মোতালেব বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, মো. সোহেল মোল্লা (৩৩), পিতা- জাহাঙ্গীর মোল্লা, সাং- খোদাবক্স, থানা- বানারিপাড়া, জেলা- বরিশাল এবং শান্তা ইসলাম (২৫), পিতা- মৃত হারুন-অর-রশিদ, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে সংস্থাটির সিনিয়র সহকারি পরিচালক ও র্যাব-১০, (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ছয়টার দিকে র্যাব-১০, (সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে নিউ বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার পদ্মা সেতুর দিকে আসছে। সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা-মাওয়া মহাসড়কের উপর বর্ণিত বাসটি থামিয়ে অভিযান পরিচলনা করে আনুমানিক এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের ৩৭,০৭০ (সাঁইত্রিশ হাজার সত্তর) পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করতে। প্রকাশ থাকে যে, আসামী জ্যোতি খাতুন (২৫) কে শালীনতার সহিত তল্লাশীকালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাধা হলুদ রং এর টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর (প্রতি ব্যাগে ৬২টি পলিপ্যাক করে) সর্বমোট ১৮৬টি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রং এর সর্বমোট সাঁইত্রিশ হাজার সত্তর পিস ইয়াবা ট্যাবলেট, আসামী রানা বেগ (৩৫) এর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের দশ হাজার টাকা এবং আসামীগণের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ছয়টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
ওই বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’কে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্রসহ চাঞ্চল্যকর হত্যা, অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন র্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন।
(আরআর/এএস/জুলাই ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৭ জুন ২০২৬
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)







