ফরিদপুরের কানাইপুরে ভুমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা কানাইপুরের মৃধা মার্কেটের নীচ তলায় একটি ভুমি 'সেবা সহায়তা কেন্দ্রে'র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম কানাইপুরে এ 'ভূমিসেবা সহায়তা কেন্দ্র'টি উদ্বোধন করেন। এ সময় কানাইপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ফিরোজ মিয়া তাঁর সাথে উপস্থিত ছিলেন।
এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রে টাঙানো তালিকা দেখে কানাইপুরের স্থানীয় বাসিন্দারা সরকারের নির্ধারিত নির্দিষ্ট ফী জমা দিয়েই ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা) ও জমির নকশা সহ ভূমি সংক্রান্ত বেশকিছু সেবা গ্রহণ করতে পারবেন। এতে স্থানীয় জনগণের ভোগান্তি, অর্থ, হয়রানি ও সময় সাশ্রয় হবে।
এর আগে গত ৭ জুলাই কানাইপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা মো. সাদিক হোসেনকে চারটি শর্ত সাপেক্ষে এবিষয়ে একটি সরকারি অনুমতিপত্র প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা।
ভুমিসেবা সহায়তা প্রদানসহ এলএসএফসি স্থাপনের জন্য অনুমতি পত্রে- 'ভূমিসেবা সহায়তা নির্দেশিকা,২০২৫' এর ৫ এ বর্ণিত সকল ভূমিসেবায় সহায়তা প্রদানের জন্য চারটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মো. সাদিক হোসেন বরাবর ও 'সিকদার কম্পিউটার ট্রেনিং সেন্টার' নামের এলএসএফসি'র অনুকূলে অনুমতিপত্রটি জারি করেন তিনি। (যার অনুমতিপত্র নং-ফরিদপুর ২২/২০২৫)। নবায়নযোগ্য এ অনুমতিপত্রের মাধ্যমে মো. সাদিক হোসেন তাঁর ভূমিসেবা সহায়তা কেন্দ্রে ২০২৭ সালের ৬ জুলাই পর্যন্ত নির্বিঘ্নে এলাকাবাসীর ভূমি সংক্রান্ত বেশকিছু সরকারি সেবা দিয়ে যেতে পারবেন।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অধীনস্থ কানাইপুরের এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রটি উদ্বোধনকালে ফরিদপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মো. শফিকুল ইসলাম জানান, 'আজ থেকে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী তাঁদের ভূমি সংক্রান্ত বেশকিছু সরকারি সেবা কোনো প্রকার ভোগান্তি ও সময়ক্ষেপন ছাড়া খুব সহজেই গ্রহণ করতে পারবেন।' এছাড়া, 'জনগণের ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে ও ভূমিসেবাকে জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে এসব 'ভূমিসেবা সহায়তা কেন্দ্র' জনস্বার্থে পরিচালিত বাংলাদেশ সরকারের একটি বিশেষ উদ্যোগ' বলেও উল্লেখ করেন এসিল্যান্ড শফিকুল।
(আরআর/এএস/জুলাই ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








