সুবর্ণচরে নিহত ৩ শ্রমিকের পরিবারকে সাবেক এমপির পক্ষে মানবিক সহায়তা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : চট্রগ্রামে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হওয়া নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মানবিক সহায়তা প্রদান করেছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়নে নিহত শ্রমিকদের বাড়ি গিয়ে প্রত্যেকের পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
নিহত শ্রমিকরা হলেন—সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)। নিহত রাশেদের মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী।
সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সদস্য জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন সুমন নিহত শ্রমিকদের পরিবারের হাতে মো. শাহজাহানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাধারণ নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহান প্রমুখ।
এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ জানান, “এই সহায়তা কোনো দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। যারা শ্রম দিয়ে দেশ গড়ার কাজ করে, তাদের জীবনের ক্ষতির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।” বিএনপি নেতা মো. শাহজাহানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
নিহত শ্রমিকদের পরিবারে বইছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা তাদের কিছুটা হলেও ভরসা দিয়েছে, তবে তারা আরো বলেন নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও কর্মস্থলে দায়িত্বশীল নজরদারির ব্যবস্থা হোক।
উল্লেখ্য, গত সপ্তাহে চট্রগ্রামে বহুতল একটি ভবন নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ৯তলা থেকে পড়ে ঘটনাস্থলেই এই ৩ জন শ্রমিক নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
(আইইউএস/এএস/জুলাই ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








