‘আমরা শিশু, আমরাও ছাত্র, আমাদের প্রতি বৈষম্য কেন?’
বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আমরা শিশু আমরাও ছাত্র, তবে আমাদের প্রতি বৈষম্য কেন? বৃত্তি পরিক্ষায় আমরাও সুযোগ চাই। এ দাবিতে স্লোগানে স্লোগানে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা মুখরিত করে তোলে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন। শিশু শিক্ষার্থীদের দাবির সাথে একমত প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও।
আজ রবিবার সকালে নেত্রকোনা কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার ৯৬টি কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে কেন্দুয়া উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েসনের ব্যানারে এ কর্মসূচিতে শত শত শিশু শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করে। সবার দাবি একটাই প্রাথমিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারাও শিশু তারাও ছাত্র। কিন্ডার গার্টেন স্কুলে যারা লেখাপড়া করে তারাও শিশু তারাও ছাত্র। কিন্তু গত ১৭ জুলাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে দেয়। সরকারের এই আদেশ বাতিলের দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একখানি স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, আপনাদের এ দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েসন কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ খোকন, সহ সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম ভূঞা, মহিলা বিষয়ক সম্পাদক মুছলেহা মাহমুদ, প্রচার সম্পাদক আশিকুজ্জামান রাজন, সম্মানিত সদস্য লুৎফুর রহমান, সিদ্দিকুর রহমান ও ইয়াকুব আলী ভূঞা জুয়েল।
তারা বক্তব্যে বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল এবং সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের দাবি রাখে। কিন্তু গত ১৭ই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ বাতিল করে দেন।
তারা বলেন, আমরা সরকারের এই বৈষম্য মূলক আদেশ বাতিলের দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে এই আদেশ বাতিল না করা হলে বৃত্তি পরীক্ষার সুযোগের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
(এসবি/এসপি/জুলাই ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার’
- ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- ‘পুরোনো সাজ ফিরলেও, ফেরেনি আশির দশকের আবহ’
- ‘কৃষক কার্ডে স্বজনপ্রীতির সুযোগ নেই’
- ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার’
- সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন
- ‘আমরা নিজেদের সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি’
- ‘গ্যাস সরবরাহ ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে’
- মুক্তিবাহিনী সমরকান্দ এলাকায় পাকবাহিনীর একটি টহলদার দলকে এ্যামবুশ করে
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
-1.gif)








