গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা ৭ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া সরকারি আশ্রয়ণকেন্দ্রটি এখন পরিণত হয়েছে গরু-ছাগলের আবাসস্থলে। সরকারি অর্থায়নে নির্মিত ২৮টি পাকা ব্যারাকের অধিকাংশ ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কোনো মানুষ না থাকায় এখন নিয়মিতভাবে গবাদিপশুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আশ্রয়ণকেন্দ্রের প্রায় প্রতিটি ব্যারাক ঘরই পরিত্যক্ত। কিছু ঘরে বাঁধা রয়েছে গরু-ছাগল। স্থানীয়দের অভিযোগ, আশ্রয়ণের বেশ কয়েকটি ঘরে জুয়া ও মাদকসেবীদের আসরও বসত একসময়। এসব কর্মকাণ্ড ও প্রভাবশালী মহলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রকৃত আশ্রিতরা একে একে স্থান ত্যাগ করতে বাধ্য হন।
আশ্রয়ণকেন্দ্রের সভাপতি মো. হানিফ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে এখানে নানা অপকর্ম চলছিল, যা স্থানীয় কিছু প্রভাবশালী লোকের ছত্রচ্ছায়ায় পরিচালিত হতো। গত ৫ আগস্ট এসব কার্যক্রম বন্ধ হলেও এখনো গরু-ছাগলের দখল চলছে। আমি প্রতিবাদ করলে উল্টো হুমকির মুখে পড়ি।”
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আগে জানতাম না। এখন জানলাম। দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমন ব্যবহারে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি—যাদের জন্য এই কেন্দ্র, তারা ঘর পাচ্ছে না, অথচ গরু-ছাগলের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে প্রকল্পটি। গলাচিপা উপজেলার অধিকাংশ আশ্রয়কেন্দ্র অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। তদারকি ও সঠিক ব্যবস্থাপনার অভাবেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
(এসডি/এসপি/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’
- তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
- মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
- কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর নৌকাবাইচ
- স্কুলের ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদ ও উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
- মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান
- চাটমোহরে জীবাশ্ম জ¦ালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরা যুবলীগের সাবেক আহবায়কসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ৪
- বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
- সুমন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমাণ্ড আবেদন
- উচ্চ হর্নে অতিষ্ঠ আদমদীঘির মানুষ, নীরব এলাকা যেন কাগজেই
- রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা
- ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’
- ১৩ বিঘা জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- হাজারীবাগে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
- বন্ধ শিল্পে প্রাণ ফিরুক
- মাদারীপুরের টেকেরহাট বন্দরে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








