ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : গত ২৭ জুলাই ঝালকাঠির নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে পিংকি রানী হালদার নামের এক গৃহবধূ। মামলার বাদি নলছিটির সজীব চন্দ্র দাসের স্ত্রী। মামলায় একই এলাকার দুই ভাই মুজিবর হাওলাদার এবং বাবুল হাওলাদারকে আসামী করা হয়েছে।
এ ঘটনায় আজ শনিবার রাত ৮ টায় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছে মামলার বাদী পিংকি রানী হালদার।
সংবাদ সম্মেলনে পিংকি রাণী বলেন, 'মামলা তুলে নেয়ার জন্য আমাকে ভয়ভীতি দেখাচ্ছে আসামী ও তার পরিবারের লোকজন। তারা এখনো এলাকায় ঘুরাঘুরি করছে। আমি দ্রুত আসামী গ্রেফতারের জন্য সাংবাদিকদের সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের প্রতি আহব্বান জানাই। আসামীরা আমাকে স্বামী সন্তানসহ গৃহছাড়া করার পরিকল্পনা করছে।
মামলার এজাহারে বাদি পিংকি রানী হালদার লিখেছেন, '২০২৩ সালের ৪ মার্চ থেকে চলতি বছরের ২৬ জুলাই টানা আড়াই বছর পর্যন্ত বিভিন্ন সময় আসামী মজিবর তাকে ধর্ষন করে আসছে। তাদের ১১ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। আসামী মজিবর হাওলাদার স্থানীয় নামকরা সুদখোর ও প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা সুদে দিয়ে পরবর্তীতে টাকা আদায়ের নামে হয়রানী ও তাহাদের সর্বস্য আত্মসাৎ করা তাহাদের একমাত্র নেশা ও পেশা।
আমার স্বামী সাংসারিক কারণে টাকার খুব প্রয়োজন হওয়ায় মজিবর হাওলাদার এর নিকট ধার বাবদ ২০ হাজার টাকা চাইলে সুদে ২০ হাজার টাকা প্রদান করিয়া ০৩টি সাদা ষ্ট্যাম্পে জামানতের কথা বলিয়া স্বাক্ষর রাখে।
টাকা পয়সা লেনদেনের কারণে প্রায়ই ছলছাতুরির সুযোগ নিয়া আমাদের বাড়ীতে আসা যাওয়া করিতো এবং আমার স্বামী বাড়িতে না থাকার কারনে আমার উপর আসামীর কু-দৃষ্টি পরে। একাধিকবার আসা যাওয়ার কারনে আমাকে ভয়ভীতি দেখাইয়া আমার স্বামীর বাড়িতে না থাকার সুযোগে মজিবর হাওলাদার আমাকে ধর্ষণ করে। যাহার ফলশ্রুতিতে আমার গর্ভে মজিবরেন একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। যাহার নাম রুদ্র দাস, বয়স- ১১ মাস।' এ ঘটনায় থানায় মামলাটি দায়ের করেছে পিংকি রানী।
(এমআর/এসপি/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








