টিকটকে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসীর স্ত্রী
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে টিকটকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক ওমান প্রবাসীর স্ত্রী প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের ইসলাম বিশ্বাসের বাড়িতে অনশন করেন ওই নারী। তিনি সুমা বেগম, ওমান প্রবাসী ওবায়দুর রহমানের স্ত্রী। তাদের ঘরে রয়েছে ২ বছরের একটি ছেলে সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে টিকটকের মাধ্যমে সুমা বেগমের সঙ্গে ইসলাম বিশ্বাসের পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা ও শারীরিক সম্পর্কেও জড়ান বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ওমান থেকে দেশে ফিরে আসেন প্রবাসী স্বামী ওবায়দুর রহমান। এরপর সোমবার বিকেলে সুমা সরাসরি ইসলাম বিশ্বাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। রাত ৯টার দিকে সুমা স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তালাক দেন। একই সময় ওবায়দুর রহমানও তাকে তালাক প্রদান করেন।
এরপর সুমা বেগম ইসলাম বিশ্বাসকে বিয়ের জন্য চাপ দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিতে বিয়ের উদ্যোগ নিলেও ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, তালাকপ্রাপ্ত নারীর জন্য কমপক্ষে ৩ মাস ১০ দিন ‘ইদ্দত’ পালন করার নিয়ম রয়েছে। তাই তাৎক্ষণিক বিয়ে সম্ভব হয়নি।
এ বিষয়ে সুমা বেগম বলেন, “ইসলামের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা পরস্পরকে ভালোবাসি। ইদ্দত শেষে আমরা বিয়ে করবো।”
তবে জটিলতা তৈরি হয়েছে অন্য একটি কারণে। ইসলাম বিশ্বাস ইতোমধ্যেই বিবাহিত এবং তার একটি ছেলে রয়েছে। তার স্ত্রী ও মা নতুন এই বিয়েতে সম্মতি দেননি।
ইসলাম বিশ্বাস বলেন, “আমি সুমাকে ভালোবাসি। সে তালাক দিয়েছে, আমিও তাকে বিয়ে করবো। আমার স্ত্রী-সন্তান থাকলেও তাতে কিছু আসে যায় না।”
এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে অনৈতিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র হিসেবে দেখছেন।
(কেএফ/এসপি/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








