বিপদের কান্ডারি অলৌকিক পাথর শাহ, দেন দুধ-সিঁদুর
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার শহরের কোলঘেঁষা কাবিলপুর। এককালের গড় বেষ্টিত কাবিলপুর গেলেই চোখে পড়বে দণ্ডায়মান দু’টি পাথর। সগৌরবে দাঁড়িয়ে থাকা প্রায় ৬ ফুট উচ্চতার পাথর দু’টির কাছে গেলেই নাকে আসবে ফেলে রাখা বাসিদুধের গন্ধ, চোখে পড়বে দুধ-সিঁদুরের মিশ্রণে বিশেষ রং পাওয়া পাথর। যেন কালো পাথর লাল বর্নের সংমিশ্রণ। আরেকটু ভাল ভাবে লক্ষ্য করলে পাথর দু’টির কাছে পাওয়া যাবে আগোরবাতির গন্ধ। পাথরের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মোমবাতি ও আগরবাতির পরিত্যাক্ত বাক্সগুলো। লতা ছড়ানো পাথর সংলগ্ন বটগাছের মোহনীয়তা আলাদা মাত্রা এনে দেবে যে কাউকে।
কাবিলপুরের সুদীর্ঘকালের দণ্ডায়মান পাথর দু’টি আগ্রহ তৈরি করছে মানুষের মনে। অনুসন্ধিৎসু মনকে ভাবিত করছে। অনুসন্ধানী মানুষ তাই নানা ভাবনায় ভাবিত হয়ে প্রতিদিন আসছে পাথর দু’টির কাছে। জন্ম থেকেই পাথর দু’টি দেখছি এবং অনাদিকাল থেকে প্রকৃতিপ্রদত্ত্ব পাথর দু’টি এখানে অবস্থান করছে’ পাথর দু’টির জন্মকাল নিয়ে কাবিলপুর গ্রামের বয়োবৃদ্ধদের এর বাইরে কোন আলোচনা নেই।জন্মকাল নিয়ে সঠিক ধারণা না থাকলেও এলাকার মানুষ পাথর দু’টিকে প্রকৃতি প্রদত্ত সেই সাথে মঙ্গলের প্রতীক বলে মনে করে থাকে। এ অঞ্চল ছাড়াও দুরদুরান্তের বিশ্বাসী মানুষেরা দীর্ঘদিন ধরে ভজনা করে আসছে পাথর দু’টিকে সেই সাথে পাথরের দুধ সিঁদুর ও মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেয়। তবে পাথরের গায়ে মাখিয়ে দেন সিঁদুর দেয়ার কারণে কালো পাথর দুটি লালচে হয়ে গেছে। ফলে ঠিক কত বছর আগে থেকে পাথর বন্দনা শুরু হয়েছে সে বিষয়েও কেউ সঠিক কিছু বলতে পারে না। স্থানীয় লোকজনের কাছে পাথর সংলগ্ন স্থানটি পাথর সাহেবের দরগা হিসেবেই সমাদৃত।
সর্বপ্রাণবাদে বিশ্বাসী স্থানীয় একটি মহল মনে করেন, এই দু’টি পাথরেরই জীবন আছে। তাঁদের ধারণা পাথর দু’টির দূরত্ব ক্রমশ কমে আসছে যেদিন পাথর দু’টি একসাথে যুক্ত হবে সেদিন বিশ্বব্রহ্মাণ্ডের বিনাশ অবশ্যম্ভাবী। সোনাতলার বাস্তববাদী বিজ্ঞান মনষ্ক মানুষদের অভিমত প্রাচীনকালে এতদঅঞ্চল শাসনকারী কোন শাসকের হাতি বেধে রাখার জন্য পাথর দু’টি স্থাপন করা হয়েছিলো। অনেকে পাথর দু’টিকে পার্শ্ববর্তী স্থানে কথিত অধুনালুপ্ত নীলাম্বর রাজার বাড়ির দরজার অংশবিশেষ হিসেবে বিবেচনা করে থাকেন।
কবি সাহিত্যিক ও সাংবাদিক ইকবাল কবির লেমন বলেন, আমি এই পাথর দুটি নিয়ে মোটামুটি অনেকে প্রবিনদের জিজ্ঞেসা করে যতটুকু জেনেছি পাথর দু’টিকে প্রাচীন শাসকদের কামান সংযোগের স্থান বলে মনে করে থাকেন তারা।
পাথর বিষয়ে কথা হয় কাবিলপুর গ্রামের বাসিন্দা ও সমাজকর্মী আজাদ হোসেনের সাথে। তিনি বলেন, ছোটবেলা থেকেই পাথর দু’টিকে দেখে আসছি। আর দেখে আসছি হিন্দু-মুসলিম নির্বিশেষে কিছু মানুষকে সেখানে মানত করতে।
ধারণা যাই হোক প্রাচীন পুণ্ড্রনগরীর অতি নিকটস্থ কৈবর্ত্য, পাল, মোগলদের সম্পৃক্ততাসমৃদ্ধ গড়বেষ্টিত ঐতিহাসিক স্থান সোনাতলা। এই স্থানে এমন প্রত্নতাত্বিক নিদর্শন থাকা স্বাভাবিক- এমনটাই মনে করে আধুনিক প্রজন্ম।
(বিএস/এসপি/আগস্ট ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








