চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
উজ্জ্বল হোসাইন, প্রতিনিধি : নিজ বসত ঘরে লুকোচুরি খেলছিল মামা আবু নাঈম (৭) ও ভাগিনা আয়ান (৪)। ভাগিনাকে ফাঁকি দিতে খাটের নিচে লুকোয় মামা নাঈম। উপুড় হয়ে লুকানো অবস্থায় ছোট গর্তের মুখে হাত পড়ে নাঈমের। হাতের তালুতে কিসে যেন কামড় দিছে এমনটা বুঝতে পেরে খাটের নিচ থেকে বেরিয়ে আসে সে।
তখনই কামড়ের বিষয়টি মা ও বোনকে জানায় । তার হাতের তালুতে ছোট একটি ছিদ্র ও তা থেকে হালকা রক্ত বের হচ্ছে দেখে তাৎক্ষণিক মা ও বোন নাঈমের হাতে রশি দিয়ে গিঁঠ দিয়ে পাশের এক কবিরাজের কাছে নিয়ে যান। এর ঘন্টা খানেক পরে তাকে নেয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে। সেখান ভর্তির কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে নাঈম। গত শনিবার (২৩ আগস্ট ) দিনগত রাতে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর হাজী বাড়িতে। সে এ বাড়ির আবু মুছার কনিষ্ঠ সন্তান।
নাঈমের বাবা আবু মুছা জানান, আমি থেরাপি দিতে চাঁদপুর শহরে গেলে সন্ধ্যা ৭টার দিকে বড়ো মেয়ে আমাকে ফোনে ঘটনাটি জানায়। তাৎক্ষণিক আমি সিএনজি রিজার্ভ নিয়ে বাড়ি এসে ছেলেকে নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে রওনা দেয়। সেখানে রাত ৯ টার দিকে নিয়ে যাই। ইমার্জেন্সীতে নিলে গেলে আমাকে দুটি ইনজেকশান কিনে আনতে কাগজে লিখে দেয়। ৯০ টাকা দিয়ে ইনজেকশন কিনে আনার পরে কোমরে আর হাতের পেশীতে পুশ করে রক্ত পরীক্ষার জন্যে নমুনা নেয়। তারপরে ছেলেকে বেডে ভর্তি দেবার কিছুক্ষণ পরে রাত সাড়ে ১০ টার দিকে ছটফট শুরু করে। তখন হাসপাতাল থেকে আমাকে বলা হয় রোগী ঢাকাতে নিয়ে যেতে। এর কিছুক্ষণ পরেই হাসপাতাল বেডে আমার ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি সাথে থেকে নিশ্চিত বুঝলাম, হাসপাতাল কর্তৃপক্ষের হেয়ালিপনার কারণে আমার ছেলেটা মারা গেছে। এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন আবু মুছা।
নাঈমের প্রতিবেশী বাবলু জানান, শিশুটির মৃত্যুতে আমরা শোকাহত। স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন জানান, রবিবার (২৪ আগস্ট) বাদ জোহর নাঈমের জানাজা শেষে তাকে তার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
(ইউএইচ/এএস/আগস্ট ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- এক জীবনে আর কি চাই!
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
-1.gif)








