সান্তাহারে রেলওয়ের দখলকৃত জায়গা উচ্ছেদ করে কর্তৃপক্ষের বৃক্ষরোপণ
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ে সরকারি সম্পত্তির দখল হওয়া জায়গা উচ্ছেদ করে বৃক্ষ রোপণ করলেন রেল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেললাইনের পাশে দখলমুক্ত জায়গায় প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ডিভিশনাল এস্টেট অফিসারের নির্দেশে এই বৃক্ষ রোপণ করেন সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান। রেল কর্তৃপক্ষের এমন উদ্যোগে সাদুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
জানা যায়, দীর্ঘদিন ধরে সান্তাহার রেলওয়ের সরকারি সম্পত্তির রেলাইনের মাঝে এবং এর আশেপাশে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ স্থাপনা করে আসছিলেন। সেগুলো স্থাপনা থেকে প্রতিদিন স্থানীয় প্রভাবশালীরা সিন্ডিকেট তৈরি করে ৩০-৫০ টাকার চাঁদার মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করতেন। আর এসব অর্থ মাস শেষে চলে যেতো স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ রেলওয়ের প্রশাসন ও রেলের কর্মকর্তা-কর্মচারীর পটেকে। যারফলে অর্থের কাছে তারা নিজেকে বিক্রি করেছেন। একারনে নিরব ভূমিকা থাকতেন এসব সংশ্লিষ্টরা। ইতিমধ্যে রেলের দায়িত্বরতদের উদাসিনতায় রেলগেটের মধ্যে ট্রেনের কাটা পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে টনক নড়ে ঊর্ধ্বতন রেলকর্তৃপক্ষের। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত রেলওয়ের পশ্চিমাঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার আরিফুল ইসলাম সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেললাইনসহ আশেপাশে বিভিন্ন অবৈধ দখল হওয়া জায়গা অভিযান চালিয়ে উচ্ছেদ করেন। এরপর সান্তাহার রেলওয়ের জায়গায় স্বনামধন্য তিনটি খাবার হোটেল থাকা সত্বেও অদৃশ্য কারনে শুধু ডিজি হোটেল স্টারে ভিতরে প্রবেশ করে খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে সতর্কবার্তা দেন এস্টেট অফিসার। এবং পরিশেষে জানিয়ে দেন পরিবেশ ঠিকঠাক না রাখলে হোটেল নিলাম করে দেওয়া হবে। ফলে কর্তৃপক্ষের এমন আচরণে সমালোচনা দেখা দিতে শুরু করে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, আরএনবির ইন্সপেক্টর নূর-এ নবী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে উচ্ছেদের কয়েকঘন্টা পরেই স্থানীয় প্রভাবশালী ও বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দখলমুক্ত জায়গায় পুনরায় খুঁটি দিতে শুরু করেছেন এবং টাকার মাধ্যমে ব্যবসায়ীদের ওইসব স্থাপনায় বসানোর বন্দোবস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান এলাকাবাসী। যারফলে অনেকেই বলছেন যে লাউ সেই কদু? ঘটনাটি রেল বিভাগ জানার পর দখলমুক্ত জায়গায় বৃক্ষ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান জানান, দখলমুক্ত জায়গায় কেউ আর পুনরায় দখল করতে না পারে এজন্য বৃক্ষ রোপণ করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ রেললাইনের আশেপাশে বেশকিছু বৃক্ষ রোপণ করা করা হয়েছে। পর্যায়ক্রমে দুইশতাধিক বৃক্ষ রোপণ করা হবে বলে জানান তিনি।
(এস/এসপি/আগস্ট ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








