দুই মাসেও সন্ধান মেলেনি সাবেক ছাত্রদল নেতা শামীমের
দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলা গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম নিখোঁজের প্রায় দুই মাস হলেও শামীমের কোন সন্ধান করতে পারেনি পুলিশ। তবে র্যাব-১৪ সদস্যরা অভিযান চালিয়ে ২৪ আগষ্ট গভীর রাতে সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল আদালতের নির্দেশে আজ বুধবার থেকে দুই দিনের রিমান্ডে রয়েছে। শামীম নিখোঁজের রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
সাইফুল ইসলাম মনকান্দা এম,ইউ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তার গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে।
জানা যায়, চলতি বছরের গত ২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি মনকান্দা থেকে শশুর বাড়ি বীরমুহুরী গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হন সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম। ৩ জুলাই তার বড় ভাই বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি জিডি করেন। গত ৫ জুলাই রাত ৮ টা ২০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের মাঝখানে শামুকজানী নদীর উপর ব্রিজের নিচ থেকে শামীমের ব্যবহার করা একটি মোটর সাইকেল উদ্ধার করে।
এদিকে শামীম নিখোঁজের পর বিক্ষোভে ফেটে পরেন এলাকাকবাসী। সন্ধান না পেয়ে শামীমের বড় ভাই মো: সাইফুল ইসলাম বাদী হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ এজাহারে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১৫/২০ কে আসামি করে নেত্রকোণা আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে কেন্দুয়া থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দেন। গত ২৫ জুলাই কেন্দুয়া থানায় ৩৬৪/৪০০/৫০৬(২)/৩৪ দ:বি: ধারায় এফআইআর হিসেবে গণ্য করা হয়।
মামলার বাদী শামীমের বড়ভাই মোঃ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মনকান্দা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা কালীওনে সময়ে লোকবল নিয়োগে দূর্নীতির ও বিভিন্ন বেআইনি কর্মকান্ডের প্রতিবাদ করেছিল আমার ভাই শামীম। সেই জের ধরে তারা প্রকাশ্যেই বলাবলি করতেন আমার ভাই শামীমকে নিখোঁজের পর হত্যাকরে লাশ গুম করে ফেলবে। আমরা লাশ খোজেও পাব না। আমার অভিযোগ শামীম নিখোঁজ প্রক্রিয়ায় সাইফুল ইসলাম সহ অন্যরাও জড়িত। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের সন্ধান চাই এবং এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারে দাবি জানাই।
কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো: নজরুল ইসলাম বলেন সাইফুল ইসলাম পেশায় একজন শিক্ষক হলেও তিনি মামলার এজাহারভুক্ত আসামি। র্যাব-১৪ সদস্যরা অভিযান চালিয়ে গড়াডোবা ইউনিযনের ডুমদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন। আমরা পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত সাইফুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান জিজ্ঞাসাবাদের পর অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চালানো হবে।
(এসবি/এসপি/আগস্ট ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








