এক নারীর কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা আদায়
বড়াইগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে মব তৈরী ছাত্রদলের নেতাদের
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাসা বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এক নারী (৩৪) কে পরকীয়ার অপবাদ দিয়ে ৩ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানী, ভিডিও ধারণ ও অস্ত্রের ভয় দেখিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের চিহ্নিত কয়েকজন নেতাদের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী বুধবার রাতে বড়াইগ্রাম থানায় ৫ জন ও অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ভুক্তভোগী নারীর বক্তব্য ও মামলার সুত্রে জানা যায়, উপজেলার বনপাড়া শহরের বনরূপা আবাসিক এলাকায় ভাড়া বাসায় দুই সন্তান সহ দীর্ঘ ৪ বছর ধরে বসবাস করে আসছে ওই নারী। বড় ছেলে স্থানীয় একটি স্বনামধন্য বিদ্যালয়ে দশম শ্রেণিতে ও মেয়ে একই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। ওই নারীর স্বামী দেশের বাইরে কর্মরত।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর বাসায় বেড়াতে আসে আত্নীয়ের সম্পর্কের এক বড়ভাই (৪৫)। এ সময় পাশের ফ্লাটের বসবাসকারী স্থানীয় ছাত্রদল নেতা রনি মোবাইল ফোনে ডেকে আনে তার সহযোগীদের। অতঃপর তারা ওই নারীর ঘরে ঢুকে ওই নারী ও আত্নীয়ের সম্পর্কের বড়ভাইকে ঘিরে পরকীয়ার অপবাদ দেয় এবং পিস্তল দেখিয়ে আপত্তিকর অবস্থায় যেতে বলে মারধর করে ও ভিডিও ধারণ করে। এক পর্যায়ে মিডিয়ার লোক ডেকে আনবে, ভিডিও ভাইরাল করবে এই ভয় দেখিয়ে তারা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা দেওয়ার ক্ষমতা তাদের নেই এমন অপরাগতা স্বীকার করে পা ধরে মাফ চাইলেও তারা যে কোন উপায়ে হোক চাঁদার টাকা দেওয়ার জন্য শারিরীক নির্যাতন চালাতে থাকে।
পরে ওই নারী তার ৩ ভরি স্বর্ণালংকার বনপাড়া শহরের আরএস মার্কেটের ভাই-বোন জুয়েলার্সে বন্ধক রেখে ৩ লক্ষ টাকা নিয়ে তাদের হাতে তুলে দেয়। এ সময় তারা বাকি ৭ লক্ষ টাকা ৩ দিনের মধ্যে দেওয়ার জন্য হুমকি দিয়ে বেলা সাড়ে ৩টার দিকে স্থান ত্যাগ করে। এ ঘটনার পর ভুক্তভোগী ওই নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে উপস্থিত হয়ে ঘটনা খুলে বললে তিনি বিষয়টি তাৎক্ষনিক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেনকে অবহিত করেন।
ভুক্তভোগী ওই নারী জানান, জানতে পেরেছি যারা আমার উপর নির্যাতন চালিয়েছে ও টাকা নিয়েছে তারা সকলেই বনপাড়া পৌর ছাত্রদলের বিভিন্ন পদধারী নেতা। তাই ওসি আমাকে মামলা করার পরামর্শ দিলেও আমি তাৎক্ষনিকভাবে মামলা করতে সাহস পাই নাই। পরে ইউএনও স্যারের কাছে গেলে উনি আমাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন এবং আইনের সাহায্য নিতে বলেন। অতঃপর আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করি। মামলার আসামীরা হলেন, উপজেলা গেট এলাকার লোকমানের ছেলে রনি (২৯) ও তার স্ত্রী সুমাইয়া (২৪), হারোয়া এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে বেলাল হোসেন বিদ্যান (২৮), আটুয়া এলাকার ফারুক বাকাউলের ছেলে ইকবাল হোসেন (২৮), সরদারপাড়ার কামাল হোসেনের ছেলে কামরুল ইসলাম (২৮) ও অজ্ঞাত আরও ৫/৬ জন।
ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা (নং-৩৫, তারিখ: ২৭.৮.২৫) রুজু করা হয়েছে। ঘটনার পর আসামীরা সকলেই পলাতক। তাদেরকে আটক করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বনপাড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক লুৎফর রহমান জানান, অপরাধীদের কোন দলীয় পরিচয় নাই। যদি প্রমাণিত হয় সংশ্লিষ্টরা অপরাধী তবে তাদেরকে দল থেকে বহিস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এই ঘটনায় আইন মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
(এডিকে/এসপি/আগস্ট ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








