অটোভ্যান ছিনতাইয়ের জন্য সুমনকে হত্যা, মূল হোতা গ্রেফতার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে অটোভ্যান চালক কিশোর সুমন মোল্যা (১৫) হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাৎ হোসেন (১৯) নামে একজন আখের রস বিক্রেতাকে গ্রেফতার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২৭ আগস্ট) বিকালে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার রঘুনাথপুর এলাকায় শাহাদাৎ নামে ওই আখের রস বিক্রেতাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহাদৎ হোসেন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের রমজান শেখের ছেলে।
পিবিআই ও লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী মোছা. সামেলা বেগমের ছেলে কিশোর মো. সুমন মোল্যা (১৫) গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অটোভ্যান নিয়ে বের হয়, এরপর আর বাড়ি ফেরেনি।
পরের দিন শুক্রবার (২২ আগস্ট) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার থেকে ওই অটোভ্যান উদ্ধার করা হলেও কিশোর সুমনের সন্ধান পাওয়া যায় নাই।
এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) নিখোঁজ কিশোরের মা সামেলা বেগম লোহাগড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে রোববার (২৪ আগস্ট) বিকালে লোহাগড়া উপজেলার কামঠানা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন খালের পানিতে ভাসমান অবস্থায় সুমনের লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে পিবিআই তথ্যপ্রযুক্তি ও সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে শাহাদাৎ হোসেনকে সুমন হত্যার সঙ্গে সম্পৃক্ততা থাকায় গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আখের রস বিক্রেতা শাহাদাৎ অটোভ্যানচালক সুমন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি।
জিজ্ঞাসাবাদে শাহাদাতের স্বীকারোক্তি অনুযায়ী আখের ব্যবসায় ক্ষতি হয় তার, পরে দুইদিন রাজমিস্ত্রীর কাজ করে বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে যায়। এরপর সে পরিকল্পনা করে সুমনের অটোভ্যানটি সে ছিনিয়ে নিবে। এরপর পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নিহত সুমনের সঙ্গে দেখা হয় শাহাদাতের পরে তাকে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়।
দিনভর জেলার বিভিন্ন জায়াগায় ঘুরে এদিন রাতে কামঠানা এলাকায় নিয়ে সুমনের কাছে থাকা গামছা গলায় পেঁচিয়ে সুমনকে হত্যা করে শাহাদাৎ। পরে সুমনের অটোভ্যানটি সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় নিয়ে যায় সেখানে অটোভ্যানের চার্জ শেষ হলে অটোভ্যানটি তালা মেরে রেখে চলে আসে শাহাদাৎ। তবে অটোভ্যানের পেছনে থাকা নাম্বারে স্থানীয় লোকজন সুমনের বাড়িতে ফোন দিলে পুলিশ ভ্যানটি উদ্ধার করে সুমনের পরিবারের কাছে হস্তান্তর করে।
যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) রতন বলেন, শাহাদাৎ জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন আদালতে দাখিল করা হয়েছে।
(আরএম/এসপি/আগস্ট ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








