কর্ণফুলীতে ধর্ষণচেষ্টা নাকি চাঁদাবাজি মামলা? তদন্ত দাবি স্থানীয়দের, গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটায় ভাড়াটিয়া এক নারীকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, চারজনকে ফাঁসানো হয়েছে এবং মামলার পেছনে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
অভিযোগের বর্ণনা
মামলার এজাহারে বলা হয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে সৈন্যারটেক লন্ডনীর বাড়ির সেলিমের ভাড়া বাসায় চার যুবক প্রবেশ করে ভাড়াটিয়া ওই নারীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় বাসায় আসা তিনজন অতিথিকে মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
মামলার ভিত্তিতে গ্রেপ্তাররা হলেন—সাইফুল ইসলাম (২৬), সালাউদ্দিন (২৬), আকতার (৩৭) ও এমরান হোসেন (২৮)। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
পাল্টা অভিযোগ
তবে প্রত্যক্ষদর্শী টিপু ও স্থানীয় চৌকিদার সোহেল ভিন্ন বর্ণনা দিয়েছেন। তাদের দাবি, ঘটনাস্থলে কোনো ধর্ষণচেষ্টা হয়নি। “তিলকে তাল বানিয়ে মামলা সাজানো হয়েছে,”—এমন অভিযোগও তুলেছেন তারা। তাদের মতে, কর্ণফুলী থানার এসআই আকাশ মাহমুদ ভুক্তভোগী নারীকে নানা প্রলোভন দেখিয়ে অভিযোগ দায়ের করাতে ভূমিকা রেখেছেন।
যোগাযোগ করা হলে এসআই আকাশ মাহমুদ বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না, ওসি স্যারের সঙ্গে কথা বলুন।” এরপর তিনি ফোন কেটে দেন।
তদন্তের দাবি
এলাকার আরও কয়েকজন ভাড়াটিয়া ও স্থানীয় সূত্র জানায়, প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিরীহ চার যুবককে ফাঁসানো হয়েছে। তাদের দাবি, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করতে সিআইডি বা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা জরুরি।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
(জেজে/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








