ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে সংস্কার কাজ শুরু
দিলীপ চন্দ, ফরিদপুর : এক সময় নিরিবিলি ও আরামদায়ক শহর হিসেবে পরিচিত ফরিদপুর এখন ধীরে ধীরে পরিণত হয়েছে যানজটের শহরে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী রাস্তার মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। এর মধ্যে নতুন বাসস্ট্যান্ড এলাকা যেন ভোগান্তির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
শহরের প্রধান বাসস্ট্যান্ড মূল সড়কের পাশে থাকায় দীর্ঘ সময় ধরে গাড়ির সারি লেগে যায়। এতে শুধু যাত্রীদের ভোগান্তি বাড়ছে না, বরং শহরের সামগ্রিক যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনে এর সরাসরি প্রভাব পড়ছে।
ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়ন (১০৫৫)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “একটু বৃষ্টি হলেই বর্তমান স্ট্যান্ডের ভেতরে জল জমে যায়। ভাঙাচোরা রাস্তা, অব্যবস্থাপনা আর ভেতরের অবৈধ দোকানগুলো যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে। জায়গার অভাবে অনেক গাড়ি সড়কের উপরেই দাঁড়ায়, এতে শহরে আরও তীব্র যানজট সৃষ্টি হয়।”
তিনি আরও জানান, দ্রুত সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। এ প্রসঙ্গে তিনি কয়েকটি জরুরি পদক্ষেপের কথাও উল্লেখ করেন—টার্মিনালের ড্রেনগুলো পরিষ্কার করা (যেখানে ৪-৫ ফুট কাদা জমে আছে)।ভেতরে সঠিক পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা।অবৈধ দোকানপাট উচ্ছেদ করে যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনা।
অন্যদিকে ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, “আমরা চাই প্রশাসনের সহযোগিতা পেয়ে সব গাড়ি টার্মিনালের ভেতরে রাখতে। এতে রাস্তায় যানজট কমবে। কিন্তু শ্রমিকরা ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তায় উঠলেই কখনো যাত্রীরা, আবার কখনো প্রশাসন তাদের মারধর করে। অবৈধ দোকান উচ্ছেদ হলে গাড়ি ভেতরে ঢুকতে আরও সুবিধা হবে। আমরা চাই জ্যামমুক্ত ফরিদপুর।”
স্থানীয়রা জানান, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে শহরের যানজট আরও প্রকট আকার ধারণ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








