বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদকের আখড়ায় পরিনত হয়েছে। চিড়ইপাড়া মসজিদ ভিত্তিক ইসলামিক সমাজ কমিটির নামে একটি সংগঠন করে রকি গং। মূলত ধর্মীয় নামকরণের সুবিধা নিয়ে, সংগঠনটির আড়ালে তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালানোই মূল কারণ। ইয়াবা, মদ, ফেনসিডিল থেকে শুরু করে সব রকমের মাদকে সয়লাব এখন এই কলোনি। এ বাহিনীর নিয়ন্ত্রণে কলোনীর মাদক, চাঁদাবাজি ও সংঘবদ্ধ ছিনতাই, চোর ডাকাতের দল।
চিড়ইপাড়া কলোনীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন দ্রুত যেন না পৌঁছাতে পারে, কলোনীর রাস্তায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। যেন পুলিশ পৌছানোর পূর্বেই তারা সরে পড়তে পারে। প্রতিবন্ধকতার কারণে যান চলাচলে আশপাশের ৫/৭ গ্রামের মানুষও চরম ভোগান্তিতে পড়েছে। গত ৫ আগস্টের পর থেকে কলোনীর নব্য স্বঘোষিত আমীর রকি বাহিনীর বেপরোয়া কার্যক্রমে এলাকাবাসী আতংকে আছে। ২০/২৫ জনের মহড়ায় একেরপর এক সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট। কলোনিবাসী এর থেকে পরিত্রাণ চায়।
রকি ও তার বাহিনী এক লাখ টাকা চাঁদার দাবিতে না পেয়ে, খোকন মিয়ার বসত ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালিয়ে তালা ঝুলিয়ে রাখায় গত ১৫ দিন যাবৎ মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী খোকন মিয়ার পরিবার।
এ ঘটনায় নব্য স্ব-ঘোষিত মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির আমীর,রকি ও তার বাহিনীর সদস্যের ১৩ জনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী খোকন মিয়া। রকি বাহিনীর প্রধান রকি চিড়ইপাড়া কলোনীর রোকেয়া বেগমের ছেলে। কিন্ত রকির জম্মদাতা পিতার নাম বলতে পারেনি চিড়ইপাড়া কলোনী ও এলাকাবাসী।
জানা যায়, পাকিস্তান আমলে প্রায় দেড়'শ পরিবারকে ভারত থেকে এনে চিড়ইপাড়া এলাকায় সাড়ে ১২ একর জমিতে পুর্নবাসন করে পাকিস্তান সরকার। তার পর রোটারিয়ান অনুদানে ৩শ ঘর নির্মাণ করা হয় কলোনীতে। এসময় খোকন মিয়ার কাছ থেকে রোটারিয়ান অনুদানে একটি নির্মাণ ঘর ভাড়া নেন রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি)। তার পর থেকে দীর্ঘদিন স্যানিটেশন সিস্টেম এবং খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেবামূলক এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ঘরটি বুঝিয়ে দেন বিলুপ্ত সংগঠনের প্রধান স্থানীয় বাসিন্দা রুমা বেগম। ফলে এ বসত ঘরে খোকনের ছেলে হাসান ও তার স্ত্রী বসবাস শুরু করে। বসবাসের দুইতিন মাস যাবত হঠাৎ রকি নিজে অফিস করার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এক পর্যায়ে রকি ও তার দলবল কে ভাড়া দিতে রাজি না হওয়ায় সংগঠনের নামে এক লাখ টাকা চাঁদা দাবি করে নানা হুমকি দমকি দিচ্ছিল। এর ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট (২০২৫) সকালে হঠাৎ রকির নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘরের তালা ভেঙে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বাহিরে ফেলে দেয়।
পরে তারা দরজায় তালা ঝুলিয়ে দিয়ে দখলে নেয়। এছাড়াও মসজিদের ইমামকে হত্যার গুজব ছড়িয়ে মব জাস্টিস তৈরি করে হাবিবুর রহমান নামে একজন মানষিক অসুস্থ রোগীকে পুলিশের হেফাজতে থাকাবস্থায় টেনে হিঁচড়ে মিষ্টির দোকানে পিটিয়ে রক্তাক্ত জখম করে রকি বাহিনীর লোকজন। এসময় হাবিবকে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় রকি বাহিনী। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত হলে রকির অপরাধ ঢাকতে নানা অপকৌশল চালিয়ে পুলিশ ও সাংবাদিকদের হুমকি দমকি দিয়ে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক ও সন্ত্রাসী চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ায় চিড়ইপাড়া কলোনীর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে বলে এ এলাকায় ফেনসিডিল, গাঁজা, ইয়াবা হেরোইন সহ মাদক দ্রব্যের আখড়ায় পরিনত হয়েছে।
ভুক্তভোগী খোকন মিয়া বলেন, এক লাখ টাকা চাঁদা না দেয়ায় রকি বাহিনী প্রকাশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তান্ডব চালিয়েছে। এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার সালিশ না পেয়ে নিরূপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। এ কর্মকান্ডের বিরুদ্ধে বিচার দাবি জানাচ্ছি।
রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) মানবসেবা প্রকল্পের (চিড়ইপাড়া) অঞ্চলের সভানেত্রী রুমা বেগম জানান, সংগঠনের কার্যক্রম বিলুপ্তের পর খোকন মিয়ার ঘরটি খোকন মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পর এলাকার বির্তকিত লোকজন চিড়ইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটি নামে একটি সংগঠন তৈরি করে। তারপর থেকে এলাকায় মব জাস্টিস সৃষ্টি করে চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের তদন্তে প্রাথমিক ভাবে ঘটনায় সত্যতা পাওয়া গেলে। এ ঘটনার বিষয়টি ওসি স্যারকে অবগত করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, চিড়ইপাড়া কলোনীতে বসতঘরের ভাঙচুর লুটপাট ও দখলের ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








