নারায়ণগঞ্জ- ৩
সোনারগাঁ-সিদ্দিরগঞ্জে শক্ত অবস্থানে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনের নতুন সীমানা বিন্যাসকে কেন্দ্র করে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন বিষয়টি। নতুন সীমানা অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসা গিয়াসউদ্দিনের জন্য নতুন আসন বিন্যাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উভয় এলাকার জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আসন্ন নির্বাচনে তাকে শক্ত অবস্থানে রাখবে। যদিও এই আসনে সোনারগাঁ থেকেই বিএনপির প্রার্থী দেয়ার জোড় দাবী জানাচ্ছে স্থানীয় কর্মীরা, কিন্তু সবকিছু পিছনে ফেলে, যোগ্যতার মাপকাঠিতে বিএনপির অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছে সাবেক এই সাংসদ।
নতুন আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে এরই মধ্যে গিয়াসউদ্দিন সংবাদ মাধ্যমে বলেন, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আমি যেমন সিদ্ধিরগঞ্জের মানুষের জন্য নিবেদিত থেকেছি, তেমনি সোনারগাঁবাসীর সেবাতেও নিজেকে সমর্পিত করতে চাই। দলের ঘোষিত, আগামীর রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আমি দুই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভালোবাসা, আস্থা ও ঐক্যই আমাদের আগামী দিনের শক্তি হবে।
স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, গিয়াসউদ্দিনের এই রাজনৈতিক অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সমর্থকরা আশা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সোনারগাঁ কেন্দ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাস করেছেন। নতুন বিন্যাস অনুযায়ী নাসিক আওতাভুক্ত সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্গত এক থেকে দশ নং ওয়ার্ড পর্যন্ত, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে। আর দুই থানার নির্বাচনী সীমানা একত্রিত করার কারণে বিএনপির মতো অন্যান্য দলের সমর্থক ভোটারদের মাঝেও চলছে মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে, সীমানা পরিবর্তনকে ঘিরে সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ, এটা ধরে নিয়ে সোনারগাঁ বিএনপির ছয় গ্রুপই চাচ্ছেন তাদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাক। কিন্তু মনোনয়ন দৌড়ে গিয়াসউদ্দিনই বাজিমাত করবেন বলে তার কর্মী সমর্থকদের ধারণা।
(এসএবি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- দুর্নীতি দমন কমিশন কতটা সফল?
- ‘অপূর্ব পাল নয়, আহমদ’
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
১৪ মার্চ ২০২৬
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)