আমন ধান সুরক্ষায় সেক্স ফেরোমন ব্যবহার করে সুফল পাচ্ছেন ঈশ্বরগঞ্জের কৃষকরা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষকরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিরাপদ শাকসবজি উৎপাদন করে আসছিলেন। তাদের বদ্ধমূল ধারণা ছিল এই ফাঁদ শুধু শাকসবজি উৎপাদনই ব্যবহৃত হয়। ধান সুরক্ষায় এই সেক্স ফেরোমন পোকা দমনে কার্যকর ভূমিকা পালন করে তা তাদের জানা ছিল না।
চলতি আমন মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়নের সাত জনের কৃষকের আমন ধান ক্ষেতে ওয়াইএসবি লিউর সেক্স ফেরামেন ফাঁদ পেতে পোকামাকর দমন করে কৃষকের সেই ভুল ধারণা পাল্টে দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
সরেজমিন গিয়ে দেখা যায়, বড়হিত ইউনিয়নের পাইকুড়া রংপুর গ্রামের প্রান্তিক চাষী রফিকুল ইসলাম, শামসুজ্জামান, বৃপাঁচাশি গ্রামের আবুল কালাম, মুখলেছুর রহমান, ঈসমাইল হোসেন বাচ্চু ও বড়হিত গ্রামের হেলাল উদ্দিন তারা প্রত্যেকেই ৪০ শতক করে জমিতে ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করেছেন। সংশ্লিষ্ট কৃষকরা জানিয়েছেন এই ফাঁদ স্থাপন করায় ৯০-৯৫ ভাগ পোকা দমন সম্ভব হচ্ছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খান জানান, সেক্স ফেরোমন পদ্ধতি পরিবেশ বান্ধব ও স্বল্পমূল্যে স্থাপন করা যায়। প্রতি কাঠায় ফাঁদ স্থাপন করতে হয় ৪টি। একটি সেক্স ফেরোমন তৈরি করতে খরচ হয় ৪০ টাকা। ধান রোপনের ১৫- ২০ দিনের মধ্যে এই সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করতে হয়। একটি সেক্স ফেরোমন রোপন কাল থেকে ধান কাটা পর্যন্ত ক্ষেতকে সুরক্ষা দিয়ে থাকে।
কৃষক ঈসমাইল হোসেন বাচ্চু জানান, তাদের জমিতে স্থাপনকৃত ফেরোমন ফাঁদে পড়ে ক্ষতিকর মাজরা পোকা মারা যাচ্ছে। কীটনাশক ব্যবহার না করায় তাদের উৎপাদন ব্যয়ও কম হচ্ছে। পোকা দমনে পরিবেশ বান্ধব ও স্বল্পব্যয়ী সেক্স ফেরোমন পদ্ধতি ঈশ্বরগঞ্জের কৃষকদের মাঝে আশার আলো হয়ে উঠেছে। এই পদ্ধতি ব্যবহারে আমরা সবাই সুফল পাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, এই পদ্ধতি শুধু চাষাবাদের খরচই কমাচ্ছে না বরং পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। ধানের ক্ষতিকর মাজরা পোকা দমনে সেক্স ফেরোমন অত্যন্ত কার্যকরি একটি পদ্ধতি। এই ফাঁদ স্থাপন করলে পুরুষ মাজরা পোকা গুলো মারা যায় ফলে মাজার বংশ বিস্তার প্রায় শুন্যের কোটায় নেমে আসে। মাজরার বংশ বিস্তার না হওয়ায় কৃষকদের ধান সুরক্ষা পায়। কৃষকদের সেক্স ফেরোমন ব্যবহারে উৎসাহিত করার লক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে বড়হিতে ৬টি, চর হোসেনপুরে ১টি, নাউরিতে ১টি করে প্রদর্শনী প্লট কৃষকদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। আগামী রবি মৌসুমে সেক্স ফেরোমন স্থাপনের লক্ষ্য মাত্রা আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
(এএন/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








