সোনারগাঁয়ে ডাকাত সর্দার ও মাদক ব্যবসায়ী মনির মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের (পাচআনী) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জনগণ, ডাকাত সর্দার ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মনির মেম্বারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পাচআনী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার দাপটে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। র্যাব ও পুলিশের একাধিক অভিযানে সে সহ সহযোগীরা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় সে একই অপরাধে লিপ্ত হন।
গত ১০ আগস্ট র্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে মনির মেম্বারসহ ছয়জন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার, দা সাথে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ৭ সেপ্টেম্বর পাঁচআনী এলাকায় সোলাইমান নামে এক যুবকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মনির মেম্বার। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। মাত্র কয়েকদিন পর ১১ সেপ্টেম্বর, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইমরান হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় মনির মেম্বার ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে মেঘনা ঘাট পর্যন্ত ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গেও সরাসরি জড়িত মনির মেম্বার। পুরো ইউনিয়নে তিনি ভয়ের রাজত্ব কায়েম করেছেন। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস ছাড়া তার আর কোনো কাজ নেই। আমরা দ্রুত তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, মনির মেম্বারের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যা চেষ্টা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত আছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এনকেএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








