মানবিকতার পথে নীরব সমাজসেবক শক্তি ডি গুপ্তা
রিয়াজুল রিয়াজ ও দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহর পেরিয়ে সদর উপজেলা এলাকায় প্রতিটি অলিগলির প্রায় প্রতিটি গণমানুষের কাছে খুবই পরিচিত একটি নাম শক্তি ডি গুপ্তা। মানবিকতা ও সমাজসেবায় তিনি ফরিদপুরের মানুষের মনে জায়গা করে নিয়েছেন মুলতঃ মানুষের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ ও নিখুঁত ভালোবাসার কারণে।
সুফী শেখ ফরিদের জেলা ফরিদপুরে সমাজসেবক বা দানবীরের অভাব নেই, অনেকেই তাঁদের কাছে গিয়ে সমস্যার কথা খুলে বললে তাঁদের থেকে সাহায্য সহযোগিতাও পেয়ে থাকেন বটে। কিন্তু ওসব দানবীর থেকে সহজেই শক্তি ডি গুপ্তাকে আলাদা করা যায়! কারণ, শক্তি ডি গুপ্তা সত্যিকার অর্থে যে, অনেকের থেকে একটু ব্যতিক্রমভাবে মায়া মমতা সহকারে ভালোবাসতে পারেন প্রতিটি শ্রেনী পেশার মানুষকে। ছোটবেলা থেকেই তিনি এমন একজন মানবিক গুণাবলী সম্পন্ন দানশীল ব্যক্তি যার নিকট এসে কোনো অহসায় ব্যক্তিকে আবেদন করতে হয় না বরং তিনি কোনো মানুষের অসুবিধার কথা কোনোভাবে জানতে পারা মাত্রই, নিজেই ছুটে যান তাঁর কাছে। অতঃপর প্রিয়জন বা স্বজনের মতো করে পরম মায়া, মমতা ও ভালোবাসায় তাঁর সমস্যা সমাধান করে চলে এসেছেন নীরবে নিবৃতে। সাথে নিয়ে এসেছেন ওই ব্যক্তির কৃতজ্ঞতা মাখা এখটুখানি নির্ভেজাল হাসি। এমন কাজ তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেনো, ফরিদপুরের মানুষের জন্য তা বাধা হয়নি কখনোই। অনেক সময় দেখা গেছে- তিনি কোনো কাজে দেশের বাইরে আছেন, কোনো এক গরীব অসহায় পরিবারের একটি প্রতিবন্ধী শিশুর একটি হুইল চেয়ারের অভাবে ভুগছেন এমন খনর তিনি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানতে পেরেছেন। তিনি তৎক্ষনাৎ তাঁর স্বেচ্ছাসেবক টিম পাঠিয়ে ওই শিশুর সুবিধামতো হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে ফরিদপুরের ব্যক্তি থেকে ব্যক্তি, অলিগলিতে অসহায়দের পাশে থাকতে থাকতে নিজের অজান্তেই ফরিদপুরের অসহায় জনতার মানবতার ফেরিওয়ালা হয়ে উঠেছেন যে যুবক, তিনিই তো ওই গণমানুষের সুহৃদ শক্তি ডি গুপ্তা ওরফে শক্তি দা।
এমন হাজারো মানুষের প্রতি মানবপ্রেম ও এলাকার অহসায় মানুষের পাশে থাকার আনন্দ এবং তাদের পরিতৃপ্তি পুর্ণতার হাসিমাখা মুখগুলোর দেখে মনের প্রশান্তির নেশাটুকু পুরোপুরি পেয়ে বসে তাঁকে। যার ফলশ্রুতিতে একজন সাধারণ যুবক শক্তি ডি গুপ্তা কখন যে ফরিদপুরের অন্যতম সমাজসেবক হয়ে উঠেন, তা তিনি নিজেও বুঝতে পারেন না।
তাইতো, মানবপ্রেমের বিনা সূতায় অদৃশ্য বাধনে আবদ্ধ হয়ে শক্তি ডি গুপ্তা ২০২৩ সাল থেকে নীতিগত সিদ্ধান্ত নেন, তিনি ফরিদপুরের মানুষের জন্য এ মানবিক কাজগুলো বৃহৎ পরিসরে আমৃত্যু করে যাবেন। সেই ভাবনা থেকে কাজ শুরু করে মানবতার নতুন পথ সাজান তিনি। এসময় তাঁর সমমনা বন্ধু-বান্ধব নিয়ে গঠন করেন একটি সুবিশাল স্বেচ্ছাবসক টিম। অসহায় মানুষের অকৃত্রিম সেবার ব্রত নিয়ে তাঁদের স্বেচ্ছাসেবক টিমকে তথ্যানুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করতে বললেন কিছু অসহায় নারী-পুরুষকে, যাদের সবাইকে তিনি সাহায্য করবেন। এ কাজে তাঁরা দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি এমন কিছু মানুষকে খুঁজে বের করলেন, যারা কেউ একটি সেলাই মেশিন হলে নিজে উপার্জন করতে সক্ষম, কেউ একটি ভ্যান বা রিক্সা হলে পরিবারের হাল ধরতে পারবেন, কেউ সামান্য কিছু টাকা হলে চায়ের দোকান দিতে পারবেন এমন কিছু ব্যক্তিদের। তিনি তাঁদের সবাইকে সাহায্য করলেন, তদারকি বা খোঁজখবর নিলেন। কিছুদিন পর তারা স্বাবলম্বী হলেন, হাসলেন তৃপ্তির হাসি। আর ওই হাসিটুকুর নেশাই যে শক্তি ডি গুপ্তার একান্ত কামনা, মানুষের সুখে যে খুঁজে পেয়েছেন নিজের মনোমন্দিরের প্রকৃত সুখ। এমন শতশত মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধের গভীর মায়ার টান, আজকের ফরিদপুরের মানুষের আপনের চেয়েও আপনজন, প্রিয় থেকে প্রিয়জনে পরিনত করেছে শক্তি ডি গুপ্তাকে।
সম্পুর্ণ অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী এই ব্যক্তিটি কখনোই তাঁর মানবিক কাজে ধর্ম,বর্ণ জাত, কুল দেখেননি। তাঁর নিকট ব্যক্তি, মানুষ ও মানবতাই প্রধান্য পেয়েছে সব সময়। তাইতো, শক্তি ডি গুপ্তা তাঁর স্বেচ্ছাসেবক টিম নিয়ে প্রবিত্র মাহে রমজানে গরীব অসহায় ও পথের মানুষের মাঝে ইফতার বিতরণ করে গেছেন প্রায় সারা রমজান মাস জুড়ে। অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে তাদের ঈদ উপহার হিসেবে দিয়েছেম নতুন জামা- কাপড় ও সেই সাথে তাদের পরিবারে পৌঁছে দিয়েছেন ঈদ বাজার। প্রচার বিমুখ এই সমাজসেবক এসব বিতরণের ক্ষেত্রে কখনোই দান বা অনুদান হিসেবে মনে করেন নাই কোনোদিনও, বরং তা ''ঈদ উপহার'' হিসেবে আখ্যায়িত করেছেন সব সময়। মনের গভীর থেকে নির্ঘাত মানবতা অনুধাবন করে সততা ও মমতার সাথে প্রকৃত অসহায়দের মাঝে একইভাবে হাসি ফুটিয়ে যাচ্ছেন এখনও।
এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা, কীর্তন সহ নানা ধরণের ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন সমান তালে।
এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর বিকেলে ফরিদপুর পৌর মহাশ্মশান ঘাটে ভক্ত-সেবায় প্রসাদ গ্রহণের জন্য বসার ব্যবস্থা করে দেন শক্তি দা। তিনি পূরণ করেন তাদের বহুদিনের আকাঙ্ক্ষা ও চাওয়া। এ উদ্যোগকে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে সৃষ্টি হয় আনন্দের জোয়ার। স্থানীয়রা মনে করেন, এটি কেবল বসার জায়গা নয়—বরং এটি এক মহৎ হৃদয়ের মানুষের ভালোবাসা ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
এসময় শ্মশান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কমিটি জানায়, “দীর্ঘদিন ধরে ভক্তদের জন্য এ ধরনের উদ্যোগের প্রয়োজন ছিল। শক্তি ডি গুপ্তা সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন যে, তিনি সত্যিই একজন নিরহংকারী সমাজসেবক।'
এছাড়া এই গুণী সমাজসেবক এবারের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২ হাজার ৫০০ গরীব ও অসহায় পরিবারের মাঝে পুজার উপহার বিতরণ করেছেন।
তাছাড়া, ফরিদপুরের মানুষের মাঝে মামবিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করা সমাজসেবক শক্তি ডি গুপ্তা জেলায় বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন । তার আন্তরিকতা, শ্রম ও সহযোগিতায় অনেক মানুষের যাপিত জীবনের এসেছে আমুল পরিবর্তন।
ফরিদপুরের সকল শ্রেনী পেশার জনগণের একান্ত আপনজন, অকৃত্রিম ভালোবাসার মানুষ ও বিশিষ্ট সমাজসেবক তাঁর মানবিক গুণাবলীর আলোয় আলোকিত করতে চান পুরো ফরিদপুর সদরের জনগণকে। ফরিদপুরের সকল শ্রেনী পেশার মানুষকে আপন করে নিতে চান তিনি। সবার জন্য কাজ করতে চান আরও বৃহৎ কোনো পরিসরে, বড় মঞ্চে।
শক্তি ডি গুপ্তা তাঁর এমন ইচ্ছের কথা উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়ে বলেন, 'সমাজের সর্বশ্রেণীর মানুষের সেবা করার ইচ্ছে হয় খুব। কিন্তু তা পুরণ করতে যে তাঁদের ই স্বীকৃত সেবা দাস হতে হয়! সেক্ষেত্রে সবার সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন হয়।' ’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি মানব সেবার ব্রত নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রার্থী হতে চাই। জনগণ ভোট দিলে আমি শতভাগ সততার সাথে বৃহৎ পরিসরে তাঁদের প্রাণখুলে সেবা করতে চাই।'
তিনি আরও বলেন, 'অনেক সময় ইচ্ছে থাকলেও সীমাবদ্ধতার কারণে সব মানুষকে সব সেবা দিতে পারি না, এজন্য আসলে রাজনৈতিক প্লাটফর্ম বা চেয়ার দরকার হয়। সুযোগ পেলে ফরিদপুর সদরের মানুষের জন্য মানব সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই। গণমানুষের সেবা করে নিজের মনের পরিপূর্ণ প্রশান্তি বা সুখটুকু পেতে চাই। আমি এই বিষয়ে ফরিদপুর সদরের সকল জনসাধারণের একান্ত সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
(আরআরডিসি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








