সেনাবাহিনীর হাতে আটক চাঁদাবাজদের ছেড়ে দিলেন কর্ণফুলী ওসি!
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সেনাবাহিনীর হাতে আটক চার চাঁদাবাজকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম সেতু রোডে কর্ণফুলী এন্টারপ্রাইজের বালি সেন্টারে ১০–১২ জন বহিরাগত প্রবেশ করে চাঁদা দাবি করে।
স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এরা হলেন—আরাফাত হোসেন (২২), তাছিম (২৭), মোবারক (৩২) ও হাফিজুর রহমান লিটন। বাকিরা পালিয়ে যায়।
আটক চারজনকে সেনাবাহিনী কর্ণফুলী থানায় হস্তান্তর করে। তবে অভিযোগ রয়েছে, থানার ওসি মুহাম্মদ শরীফ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই চারজনকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সেনা কর্মকর্তাদেরও বিস্মিত করেছে বলে জানা গেছে।
বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন করা হলেও ওসি মুহাম্মদ শরীফ কোনো সাড়া দেননি।
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, “এ ব্যাপারে আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মেসার্স কর্ণফুলী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে বালির ব্যবসা করছি। কিন্তু কিছু বহিরাগত চাঁদা দাবি করে আমাদের সেল সেন্টারে হামলা চালায়। তারা বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন কেটে দেয় এবং তালা মেরে দেয়।”
তিনি আরও জানান, ঘটনাটি সেনাবাহিনীকে জানানো হলে তারা অভিযানে নেমে চাঁদাবাজদের আটক করে। “কিন্তু থানায় নেওয়ার পর ওসি রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেন,” অভিযোগ করেন তিনি।
কর্ণফুলী এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ করলেও এখনো পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








