ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবনের দেয়াল পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন একটি ৪ তলা ভবনের ওপর থেকে দেয়াল ধ্বসে পড়ে স্বপন আলী (১৯) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
গত রবিবার বিকেলে ঠাকুরগাঁও মুন্সিপাড়া গোরস্থানের পাশে দেয়াল ধ্বসে ওই শিক্ষার্থী আহতের এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ঠাকুরগাঁও সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করে আহত শিক্ষার্থী স্বপনের বড় ভাই রবিউল ইসলাম বাবু।
জানাযায়, দিনাজপুরের একটি বেসরকারী টেকনিক্যাল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র স্বপন আলী ঠাকুরগাঁও মুন্সিপাড়া গোরস্থানের পাশে রানা ম্যাচের একটি রুমে থাকতো। ঘটনার দিন গত ২১ তারিখে স্বপন বাহির থেকে এসে তার রুমে শুয়ে আরাম করছিলো। এসময় পাশের নির্মানাধীন একটি ৪ তলা ভবনের ওপর থেকে দেয়ালের একাংশ ভেঙ্গে স্বপনের রুমের ওপর পড়ে এবং স্বপন মেরুদন্ডে ও মাথায় গুরুতর আঘাত পায়। টিনের চালা ভেঙ্গে পড়ার বিকট শব্দে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় স্বপনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জন ডা. তোফায়েলের অধিনে রয়েছে এবং চিকিৎসকের তথ্য মতে স্বপনের মাথায় ও মেরুদন্ডে দুটি অপারেশন করতে হবে এবং মেরুদন্ডের ৩টি হাড়ে রিং পড়াতে হবে এবং তা খুব কম সময়ের মধ্যে।
ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী স্বপন জানায়, আমি যখন আমার ম্যাচের রুমে শুয়ে ছিলাম তখন একটা বিকট শব্দ কানে আসে এবং ভারি কিছু আমার ওপর পড়ে। এরপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে মেডিকেলের বিছানায় পাই। আমি আমার শরীর নড়াতে পারছিনা। আমি লেখাপড়ার পাশাপাশি আমার রুমে বসে বনসাইয়ের পট সহ হস্তশিল্পের কাজ করতাম। জানিনা আমি কবে স্বুস্থ্য হয়ে কলেজে যাবো আর আমার বানানো জিনিসগুলো দেখতে পাবো। শুনেছি ঘটনার দিন সেগুলোও ভেঙ্গে গিয়েছে। আমি ওগুলো বিক্রি করে আমার লেখাপড়ার খরচ চালাতাম।
এ বিষয়ে নির্মাণাধীন ৪ তলা ভবনের মালিক (তহসিলদার) নুর ইসলামের সাথে কথা হলে তিনি জানান, স্বপন স্বুস্থ্য হয়ে এলে পারিবারিকভাবে বসে একটা মিমাংশা করা যাবে। তবে ভবন নির্মানে নিরাপত্তা বেষ্টনি কেনো ব্যবহার করেননি এ প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোআরে আলম খান জানান, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
(এআই/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শীতে পায়ের যত্ন
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
০২ মে ২০২৬
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








