মহম্মদপুরে ১০৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
মহম্মদপুর প্রতিনিধি : ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলা। আজ রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
উপজেলায় এবার মোট-১০৮টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বাবুখালী ইউনিয়নে রয়েছে ২৬টি, দীঘা ও রাজাপুরে ১৬টি করে, নহাটায় ১৪টি, পলাশবাড়ীয়া ও বিনোদনপুরে ১২টি করে, সদর ইউনিয়নে ৯টি এবং সবচেয়ে কম ৩টি মণ্ডপ রয়েছে বালিদিয়ায়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে দেবী দুর্গার আগমন হলেও ষষ্ঠীর মধ্য দিয়েই পূজার মূল আচার শুরু হয়। এদিন দেবীর বোধন, অধিবাস ও আমন্ত্রণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের বিশ্বাস, শুভ শক্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেবী দুর্গা মর্ত্যে অবতীর্ণ হয়ে অসুর শক্তিকে দমন করেন। বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে। এ বছর দেবী দুর্গা গজে (হাতির পিঠে) আগমন করেছেন এবং দোলায় গমন করবেন।
পূজাকে ঘিরে উপজেলা প্রশাসন নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, "প্রতিটি মণ্ডপে আনসার-ভিডিপির সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য বাহিনীও সার্বক্ষণিক টহল দিচ্ছে। জেলা পুলিশ ,থানা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক মিলনমেলাও বটে। নারী-পুরুষ, শিশু-কিশোর নির্বিশেষে সবাই নতুন পোশাকে মণ্ডপে উপস্থিত হয়ে দেবী বন্দনায় অংশ নিচ্ছেন। পূজা মণ্ডপগুলোতে ঢাক-ঢোল আর শঙ্খধ্বনির সাথে চলছে ভক্তদের মিলনমেলা। ষষ্ঠীর পর ধারাবাহিকভাবে সপ্তমী, অষ্টমী ও নবমীর নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








