পিতার হত্যা মামলা প্রত্যাহারে আসামিদের হুমকির মুখে বাদী পরিবার
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের ঝিকরগাছার সোনাকুড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধী পিতাকে নির্মমভাবে হত্যার পর এবার মামলার বাদী মিনি খাতুনকে মামলা প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিচ্ছে আসামিরা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে তিনি ও তার পরিবার এখন বাড়িছাড়া ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আজ শনিবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পিতৃহারা মিনি খাতুন এই অভিযোগ করে হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে মিনি খাতুন লিখিত বক্তব্যে জানান, তারা সাধারণ নিরীহ মানুষ এবং তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তার পিতা মৃত রফিকুল ইসলাম একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। গ্রামের ঘরজামাই জহিরুল এলাকার কতিপয় রাজনৈতিক নেতার সহযোগিতায় দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করে আসছিল।
এরই ধারাবাহিকতায়, চলতি বছরের ২ রা জুলাই সকাল আনুমানিক ১০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন সোনাকুড় গ্রামস্থ জহিরউদ্দিনের চায়ের দোকানের পাশে মেহগনি বাগানে এই বর্বরোচিত ঘটনা ঘটে। মিনি খাতুনের অভিযোগ, উপজেলা বিএনপির সহ-সভাপতি তমেজ উদ্দিনের ছেলে নাজমুল-এর নেতৃত্বে একদল লোক (মব তৈরি করে) তার পিতাকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর দীর্ঘ ৪৫ মিনিট ধরে শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে।
পিতার এই নির্মম হত্যার বিচার চেয়ে মিনি খাতুন বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ঝিকরগাছা আমলী) আদালত, যশোর-এ একটি হত্যা মামলা (মামলা নং সি.আর ৬৬২/২৫) দায়ের করেন।
তবে মামলা দায়েরের পর থেকেই আসামিরা ও তাদের সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে। মিনি খাতুন জানান, সন্ত্রাসীরা তাকে ও মামলার সাক্ষীদের নমনীয় করতে ভীষণভাবে চেষ্টা ও চাপ প্রয়োগ করছে। তাদের মিথ্যা মিমাংসা করতে এবং মামলা প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, যেখানেই যাচ্ছেন, সেখানেই তাদের পিছু ধাওয়া করা হচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি ও ক্ষতির চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে তিনি এবং তার পরিবার বর্তমানে বাড়িছাড়া। এমনকি থানা পুলিশের কাছ থেকেও কোনো সহযোগিতা মিলছে না। ফলে পিতৃহত্যার বিচার পাওয়া আজ অসম্ভব হয়ে পড়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মিনি খাতুন সমাজের বিবেক হিসেবে পরিচিত সাংবাদিকদের নিকট আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায্য শাস্তি প্রদানের জন্য আপনারা আমার হতভাগ্য পরিবারকে সাহায্য করুন। যদি আমি কোনো মিথ্যা কিংবা তঞ্চকী ঘটনার বিবরণ দিয়ে থাকি, তবে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। সঠিক বিষয়টি যাচাই অন্তে আপনারা আমাকে সাহায্য করুন।
তিনি অবিলম্বে প্রশাসনের কাছে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(এসএ/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








