নড়াইলে দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা, ৯৭ হাজার টাকা ছিনতাই
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন দলিল লেখককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটে গত রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায়, সাব-রেজিস্ট্রি অফিসের সামনে।
আহত দলিল লেখকের নাম মো. তরিকুল ইসলাম (৩৬)। তার ওপর হামলার ঘটনায়
তিনি নড়াইল সদর থানায় দু'জনের নাম উল্লেখ করে এবং আরও দুইজন অজ্ঞাত হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, দলিল লেখক তরিকুল ইসলাম প্রতিদিনের মতো নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের বিপরীতে নিজের কার্যালয়ে কাজ করছিলেন। ঘটনার কয়েক দিন আগে স্থানীয় দু'ব্যক্তি আশিকুর রহমান (৩৪) ও আজিজুর রহমান (৩০) তাকে মাসিক চাঁদা দেয়ার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু তরিকুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরবর্তীতে রবিবার বিকালে রেজিস্ট্রি অফিসসংলগ্ন এক চায়ের দোকানের সামনে তরিকুল ইসলামকে অবরুদ্ধ করে ফেলে আসামীরা। এ সময় আশিকুর রহমান সরাসরি ৫০ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে এবং তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা দিতে বলেন।
তরিকুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আশিকুর রহমান উত্তেজিত হয়ে বলে ওঠেন, “শালাকে আজকে একা পাইছি, জানে শেষ করে দে।”এরপর সে নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করে তরিকুল ইসলামের মাথার ডান পাশে কোপ দেয়। ২ নম্বর আসামি আজিজুর রহমান ও দুই অজ্ঞাত সহযোগী তখন তরিকুলকে চেপে ধরে রাখে।
হামলায় তরিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তাতেও দমে যায়নি হামলাকারীরা। আশিকুর রহমান তার ডান হাতের কনুই এবং পিঠের বাম পাশে আরও তিনটি কোপ মারেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া তরিকুল ইসলামকে আসামিরা এলোপাতাড়ি মারধর করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৯৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্হানীয়রা দ্রুত তরিকুল ইসলামকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরিকুল ইসলাম তার পরিবারের সঙ্গে পরামর্শ করে খালাতো ভাই কাজী মোস্তাইনের মাধ্যমে থানায় মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম এ বিষয়ে বলেন, “ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং–০৬, তারিখ–০৫/১০/২৫। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
(আরএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








