ঈশ্বরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন
বেহাল রাস্তার কারণে ঈশ্বরগঞ্জ হাসপাতালে রোগী উপস্থিতি অর্ধেকে নেমেছে
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতে আঠারবাড়ী আঞ্চলিক সড়কে নয়শিমুল পর্যন্ত ৩ কি.মি. রাস্তার নির্মাণ কাজ গত ৫ বছরেও শেষ না হওয়ায় যানবাহন চলাচলসহ এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে। এছাড়াও ঈশ্বরগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের নিরাপদ যাতায়ত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, রাস্তার বেহাল অবস্থার কারনে হাসপাতালে রোগীর উপস্থিতির হার কমেছে শতকরা ৩৫ ভাগ। আগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী হাসপাতালে চিতিৎসা সেবা নিতে আসতো। রাস্তার বর্তমান দুরাবস্থার কারনে রোগীর উপস্থিতির সংখ্যা কমে ৩ শতাধিকে দাঁড়িয়েছে।
ঈশ্বরগঞ্জ সওজ সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিমি সড়কের নির্মাণ কাজ শুরু করে তাহের ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে রাস্তার ১২কিমি কাজ সম্পন্ন হলেও ঈশ্বরগঞ্জ চৌরাস্তার মোড় হতে নয়শিমুল পর্যন্ত ২ কিমি. এবং সোহাগী বাজার রেল ক্রসিং হতে বগাপুতা পর্য়ন্ত ১ কিমি. রাস্তার নির্মাণ কাজ গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ৩ কিমি. রাস্তায় অসংখ্য খানাখন্দে রুপান্তরিত হয়ে চলাচলের সম্পূণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার এই দুরাবস্থা নিরসনের দাবীতে বুধবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী আঞ্চলিক সড়কে স্থানীয় এলাকাবাসী পরিবহন শ্রমিক শিক্ষার্থী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অবিলম্বে দূরপাল্লার যানবাহন ও হাসপাতালে রোগীদের নিরাপদ যাতায়াত ও জনদূর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন বলেন, ঈশ্বরগঞ্জ মোড় হতে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি এতই বেহাল যে একজন রোগী নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এই বেহাল রাস্তার কথা শুনে কোন পরিবহন রোগী নিয়ে হাসপাতালে যেতে চায় না। আগামী ৭ দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় সড়কপথে বৃহত্তর আন্দোলন ঘরে তোলা হবে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম-আহবায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, এই সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহ খানেকের মাঝে রাস্তার নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছি।
(এন/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








