অস্ত্র-গুলি নিয়ে পাঁচলাইশে ঘুরছিলো সন্ত্রাসী রাজু, ডিবির জালে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার বন গবেষণাগার স্কুলের সামনে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন রাজু (৩২) নামে ওই যুবককে আটক করে ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন মহানগর ডিবির এসআই ফজলে রাব্বী কায়সার।
ডিবি সূত্র জানায়, রাজু পুরাতন চান্দগাঁও এলাকার হাজেরা তজী কলেজের সামনে থেকে যাত্রীবাহী সিএনজিযোগে বন গবেষণাগার এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়। সিএনজি থামানোর পর রাজু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।
তল্লাশিতে রাজুর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি জানায়, জাকির হোসেন রাজু ভোলা জেলার লালমোহন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি বর্তমানে নগরীর হালিশহর থানার ঈদগাঁও এলাকায় বসবাস করেন।
জিজ্ঞাসাবাদে রাজু জানায়, ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনে নিজ দখলে রাখেন। ওই অস্ত্র দেখিয়ে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন বলেও স্বীকার করেন তিনি।
চট্টগ্রাম মহানগর ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং জানান, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে ডিবির এই চৌকস কর্মকর্তা এসআই ফজলে রাব্বী কায়সার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার একটি ক্লুলেস হত্যা মামলায় (নং-৩৬(৭)২৫) অজ্ঞাত আসামি মো. সুমনকে সনাক্ত করে গ্রেপ্তার করেন। অভিযানে ভিকটিম মহিউদ্দিনকে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও তিন রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
তারও আগে, গত ২৭ আগস্ট ইপিজেড থানার লুণ্ঠিত একটি নাইন এমএম পিস্তল ও আট রাউন্ড গুলিসহ আসামি এনএইচ মহিউদ্দিনকে আটক করেন এসআই ফজলে রাব্বী কায়সার।
পরে তাকে নিয়ে বাগেরহাটের মোংলা থানার মালগাজী এলাকায় অভিযান চালিয়ে কামাল নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়। এসব অভিযানে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানায় ডিবি।
(জেজে/এএস/অক্টোবর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা
- হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
- সম্প্রীতির বার্তা নিয়ে চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
- ফরিদপুরে থামছে না হামের প্রাদুর্ভাব, একদিনে হাসপাতালে ভর্তি আরও ৩০ রোগী
- নড়াইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
- পানি সংকটে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ৩ ইউনিট বন্ধ
- মুখোশের সমাজে সত্যিকারের মুখ কেথায়?
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনাতলায় শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, অভিভাবকদের ক্ষোভে উত্তাল
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা
- নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে
- আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন
- বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি: বোঝা সাধারণ মানুষের কাঁধে!
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- হে সময়, অশ্বারোহী হও
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- মহালয়া কেন পালন করা হয়?
০৯ জুন ২০২৬
- ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা
- হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
- সম্প্রীতির বার্তা নিয়ে চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
- নড়াইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
- পানি সংকটে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ৩ ইউনিট বন্ধ
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনাতলায় শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, অভিভাবকদের ক্ষোভে উত্তাল
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা
- নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ
- মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
-1.gif)