নানা সংকটে বিলুপ্তির পথে তাঁত শিল্প, বাপ-দাদার পেশা ছাড়ছে কারিগররা
একে আজাদ, রাজবাড়ী : কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রভাব এবং প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ফলে বাপ-দাদার পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অসংখ্য কারিগর।
একসময় রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে কয়েক হাজার কারিগর দিনরাত তাঁত বুনে ব্যস্ত সময় পার করতেন। কালুখালীর মৃগী, কালিকাপুর, মাজবাড়ী এবং পাংশার যশাই, মাছপাড়া ও সরিষাসহ বিভিন্ন এলাকায় তাঁত শিল্পের সেই পুরোনো দিনের কর্মচাঞ্চল্য এখন আর নেই। বর্তমানে এই শিল্পের সঙ্গে টিকে আছে মাত্র দুই শতাধিক তাঁতি পরিবার, যারা এখন মূলত লুঙ্গি ও গামছা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন।
তাঁতশিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ ও কাঁচামালের উচ্চমূল্য এবং বিদেশি পণ্যের প্রভাবে কমেছে তাঁতশিল্পের কারিগরদের তৈরি পণ্যের কদর। পণ্যের উৎপাদন খরচ বেশি হওয়ায় তাদের বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এবং অধিকাংশ তাঁতিরা ভুগছেন পুঁজি সংকটে। যার কারণে অনেকেই বাধ্য তাদের পৈতৃক পেশা ছেড়ে যাচ্ছেন অন্য পেশায়। এ অবস্থায় তাদের দিন কাটছে এখন চরম অনিশ্চয়তার মধ্যে।
তাঁত মালিক ইমরান হোসেন হতাশা প্রকাশ করে বলেন, বাপ দাদার পেশা অনেক কষ্ট করে ধরে রেখেছি। সুতার দাম অনেক বেশি, সে তুলনায় লুঙ্গির দাম কম। লোকসানের কারণে আমাদের এলাকায় কয়েকশ তাঁত বন্ধ হয়ে গেছে। এখন ৩০ থেকে ৩৫টি তাঁত আছে, তার মধ্যে আমার আছে মাত্র পাঁচটি।
কারিগর শাহিনা খাতুন বলেন, আমাদেরই এই এলাকায় আগে অনেক তাঁত ছিল। এখন সুতার দাম হিসাবে কাপড়ের দাম কমে গেছে। যার কারণে এলাকার অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। অন্য কোনো কাজ করতে পারি না বিধায় আমরা এখনও কয়েক ঘর এই কাজ করে কোনোরকম সংসার চালাচ্ছি। এই শিল্প টিকিয়ে রাখতে হলে কাপড় তৈরির সুতার দাম কমাতে হবে এবং তৈরিকৃত পণ্যের দাম বাড়াতে হবে। পাশাপাশি প্রয়োজন সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। তাহলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।
খরচের তুলনায় পণ্যে দাম কম পাওয়া যায় উল্লেখ করে সাইফুল ইসলাম নামে আরেক তাঁত মালিক বলেন, আমি ছোটোবেলা থেকেই লুঙ্গি, গামছা ও শাড়ি তৈরির কাজ করে আসছি। আগে এগুলো আমরা হাতে তৈরি করলেও এখন মেশিনের সাহায্যে তৈরি করছি। কিন্তু বিদ্যুৎ বিল, সুতার খরচ এবং নিজেদের পারিশ্রমিক হিসাবে বাজারে বিক্রি করতে গেলে পণ্যের দাম কম। যার কারণে দিন দিন অনেকেই এই পেশা থেকে অন্য পেশায় চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, লেখাপড়া শিখি নাই, অন্য কোনো কাজও জানি না। ফলে বাধ্য হয়েই বাপ দাদার রেখে যাওয়া এ পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছি। কিন্তু এখন সংসার আর চলছে না। অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত বাড়ছে সুতার দাম। আর লুঙ্গির দাম কমছে। তাছাড়া লুঙ্গি গামছা তৈরির পর অন্য জেলায় নিয়ে বিক্রি করতে হয়। যার কারণে খরচ আরও বেড়ে যায়। নিজেদের এলাকার বাজারে এসব পণ্য বিক্রি করার সুযোগ থাকলে ভালো হতো।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, তাঁত শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্য। এ ঐতিহ্য টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। সরকারিভাবে কেউ সহযোগিতা নিতে চাইলে আমরা সাধ্যমতো চেষ্টা করব। এলাকায় এসব পণ্য বাজারজাত করার জন্য চেষ্টা করা হবে।
বিসিক রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস জানান, তারা উদ্যোক্তাদের সেবা প্রদানে প্রস্তুত। তাঁত শিল্পীরা নিয়ম-নীতি মেনে তথ্য উপস্থাপন করলে বিসিক থেকে পরামর্শ, কারিগরি সহযোগিতা এবং ঋণের ব্যবস্থা রয়েছে।
(একে/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








