গাজীপুরের শিমুলতলীতে অবৈধ মেলায় লটারীর নামে জুয়ার আসর, বিক্ষোভে উত্তাল জনতা
আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় ‘ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আড়ালে প্রতিরাতে চলছে জুয়ার আসর, লটারির নামে প্রতারণা। এই অবৈধ মেলা বন্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-গাজীপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ও মুসুল্লিরা। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে বিক্ষুব্ধ জনতা প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়ে সতর্ক করে—এ সময়ের মধ্যে মেলা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।
আজ শনিবার সরজমিনে গিয়ে জানা যায়, বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে “ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাচ্ আয়োজনের নামে ‘বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্ট-এর মালিক বাদল মিয়া গত ২৭ আগস্ট থেকে অবৈধভাবে এই মেলা চালু করেন। আয়োজকরা গাজীপুর জেলা প্রশাসন বা মহানগর পুলিশের কোনো অনুমতিই নেননি। অথচ প্রতিদিনই সেখানে চলছে লটারির নামে জুয়া ও প্রতারণার রমরমা ব্যবসা।
অভিযোগ রয়েছে, গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক বিক্রয় কর্মী রাস্তায় রাস্তায় ঘুরে লটারির টিকিট বিক্রি করে প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার টিকিট বিক্রি করছে। পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ, ল্যাপটপ, স্বর্ণালংকারের লোভনীয় প্রলোভন দেখিয়ে তারা খেটে খাওয়া সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। ড্রতে নাম ওঠে কেবল আয়োজকদের ‘নিজেদের লোকজনের। প্রকৃত ক্রেতারা কিছুই পাচ্ছেন না—বরং প্রতারিত হয়ে নিঃস্ব হচ্ছেন নিম্ন আয়ের পরিবারগুলো।
স্থানীয়দের দাবি, জুয়ার পাশাপাশি মেলায় চলছে অশ্লীল নাচগান, যা এলাকায় অশান্তি ও যুবসমাজের নৈতিক অবক্ষয় ডেকে এনেছে। এমনকি গত ৩০ সেপ্টেম্বর মেলার নাগরদোলায় দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।
ডুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেলার বিরোধিতা করে গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তাতে যানজট, শব্দ দূষণ ও শিক্ষার পরিবেশ নষ্ট হওয়াসহ নানা অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি জানানো হয়। কিন্তু প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, এই মেলার জন্য কোনো আবেদন বা অনুমতি জেলা প্রশাসনের কাছে আসেনি, তাই অনুমোদনের প্রশ্নই ওঠে না। তবে তারা মেলা করবে এমন একটি চিঠি দিয়েছে মাত্র আমরা তাদের কোন ধরনের অনুমতি দেইনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, “মেলার অনুমতির জন্য কেউ আবেদন করেনি। তাই পুলিশও কোনো অনুমতি দেয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিকট থেকে তারা মেলা পরিচালনা করার কোন অনুমতি পায়নি।
অন্যদিকে, আয়োজক মাহমুদ দাবি করেন, সেনাবাহিনী অনুমতি দিয়েছে—কিন্তু গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী বলেন, “আমাদের কেবল জানানো হয়েছিল, কিন্তু কোনো অনুমতি দেওয়া হয়নি।
এলাকাবাসীর প্রশ্ন—যেখানে প্রশাসন, পুলিশ ও ক্যান্টনমেন্ট কেউ অনুমতি দেয়নি, সেখানে এতবড় অবৈধ মেলা কীভাবে দিব্যি চলছে? এখন সকলের চোখ প্রশাসনের দিকে—তিন দিনের আলটিমেটাম শেষে কী ব্যবস্থা নেয়া হয়, সেটিই দেখার বিষয়।
(এস/এসপি/অক্টোবর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








