কাপাসিয়ার ডায়মন্ড এগ পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব ডায়মন্ড এগ লিমিটেড পোল্ট্রি ফার্মে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ তামান্না তাসনীমের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম জানান, ডায়মন্ড এগ লিমিটেড দীর্ঘদিন ধরে নিয়ম-নীতিবহির্ভূত ভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই এবং মুরগির বিষ্ঠা ও বর্জ্য অপসারণের উপযুক্ত ব্যবস্থাপনা না থাকায় আশপাশের পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৭টি শর্তের মধ্যে ৮টি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পশু আইন ২০০৫ ও ২০১৮ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া ফার্মে উৎপাদিত বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ অবশিষ্ট বর্জ্য খোলা স্থানে ফেলে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ সালের বিধিমালা ও ২০১০ সালের সংশোধিত ধারার আলোকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও জানা যায়, ডায়মন্ড পোল্ট্রিতে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের কাজে নিয়োজিত রাখা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজন শিশু শ্রমিককে উদ্ধার করে।
এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ
রবিউল ইসলাম বাঁধন, ডায়মন্ড এগ লিমিটেডের ডিজিএম মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু ও ফার্ম ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
(এসকেডি/এএস/অক্টোবর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








