বন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে সৌরভ
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের গোয়ালচামটে অবস্থিত র্যাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি সম্প্রতি মধুখালী উপজেলায় বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি সৌরভ কুমার দাস (২২) গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ২০ অক্টোবর সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে ফরিদপুর জেলার মধুখালী থানার পশ্চিম গাড়াখোলা এলাকার নজরুল ইসলাম খোকনের ভাড়াটিয়া বাসায় সৌরভ কুমার দাস তার স্ত্রী ঝর্ণা ওরফে বন্যা (২১)-কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর ঝর্ণার মা শেফালী রানী বাড়ি ফিরে মেয়েকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব–১০, ঢাকা বরাবর আবেদন করেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে র্যাব–১০ এর একটি আভিযানিক দল, র্যাব–৬ এর সহযোগিতায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি সৌরভ কুমার দাস (২২)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সৌরভ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বঙ্গেশ্বরদী এলাকার বাসিন্দা। তাকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “স্ত্রী হত্যা মামলার প্রধান আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পেরে র্যাব গর্বিত। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।”
সংবাদ সম্মেলনে র্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








