ঘুষ না, ‘দাওয়াত খেয়েছেন আর পাকা কলা খেয়েছেন’
ঘুষের অভিযোগে বরখাস্ত যশোরের এক উচ্চমান সহকারী
যশোর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে আজ রবিবার যশোরে অনুষ্ঠিত গণশুনানিতে ঘুষ ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোকান বরাদ্দের নামে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগের জবাবে আলমগীর হোসেন দাবি করেন, তিনি "ঘুষ খাননি; দাওয়াত খেয়েছেন, আর পাকা কলা খেয়েছেন।"
যশোর শিল্পকলা একাডেমিতে দুদকের এই গণশুনানি চলে একটানা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে শুধু জেলা পরিষদ নয়, যশোরের ৩৭টি সরকারি-আধা সরকারি দপ্তরের মোট ৭৫টি অভিযোগের শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অভিযোগগুলো আমলে নিয়ে বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এসময় জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে (যিনি ঘুষের বদলে 'দাওয়াত ও পাকা কলা' খাওয়ার দাবি করেন) সাময়িক বরখাস্ত করে অভিযোগ তদন্তের নির্দেশ।
বিআরটিএ অফিস এলাকায় দালালের আধিপত্যের অভিযোগের প্রেক্ষিতে সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেনকে প্রশাসনের সহযোগিতায় দালাল নির্মূলের নির্দেশ এবং আলোচিত দালাল সোহেলকে আটকের জন্য পুলিশ সুপারকে নির্দেশ।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা ও খাবারের মানোন্নয়ন এবং হাসপাতাল থেকে দালাল উচ্ছেদের নির্দেশ। কর্মচারী কর্তৃক এক শিশুর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ঘটনায় নেওয়া ব্যবস্থা সন্তোষজনক না হওয়ায় চেয়ারম্যান উষ্মা প্রকাশ করেন। হাসপাতালের অব্যবস্থাপনা দূর এবং রাতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক ডাক্তার মো. হুসাইন শাফায়াতকে নির্দেশ।
অগ্রণী ব্যাংক যশোর শাখার নয়জন গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে পিয়ন জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের টাকা ফেরত দিতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে গাফিলতির জন্য ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করা হয়। চেয়ারম্যান জসিমের পেনশন ও সম্পদ থেকে টাকা নিয়ে গ্রাহকদের পরিশোধের নির্দেশ দেন।
স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগে ফতেপুর ইউনিয়নের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সালমা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সিভিল সার্জন ডা. মাসুদ রানাকে নির্দেশ। স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন সুলতানাকে বদলিসহ যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ।
অন্যান্য দপ্তরের মধ্যে সড়ক ও জনপদ বিভাগের দু’টি সড়কের উন্নয়নকাজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য দুদক যশোর কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়।
গণশুনানির উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন রসিকতা করে বলেন, “খবরে দেখলাম দুদক চেয়ারম্যানের চেয়ারের দাম দুশ কোটি টাকা। আগে শুনতাম চেয়ারের দাম পাঁচ হাজার কোটি টাকা। তাহলে ৪৮শ’ কোটি টাকা তো কমেছে!”
তিনি আরও বলেন, দুর্নীতি নির্মূল করা সম্ভব না হলেও কমিয়ে আনা সম্ভব, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "এই জেলা থেকে যখন বদলি হয়ে যাবেন, তখন যদি আপনার জন্য মানুষের চোখের কোনে পানি জমা হয়, তাহলে বুঝবেন কাজ করেছেন। যদি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করেন তাহলে অন্তত বিবেকের কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে।"
দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।
গণশুনানিতে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সঞ্চালনায় ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(এসএ/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








