পাঠদান বন্ধ রেখে বিদায় সংবর্ধনা
শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন শতাধিক শিক্ষক। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে য়তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস এ অনুষ্ঠান আয়োজন করেন। এতে অংশ নেন ওই উপজেলার ৮০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ অন্তত ১২০ জন শিক্ষক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, সহকারী শিক্ষা অফিসার জীবন কৃষ্ণ চৌকিদার ও মো. মনিরুজ্জামান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি পরিপত্র অনুযায়ী সকাল ৯ টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে । আর বিকাল ৪ টায় স্কুল ছুটি হবে বলে ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এভাবে চলে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস।
কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিয়া মণির পিতা আসাদুজ্জামান বলেন, দুপুর ১টার পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ করে দেওয়া হয়। তারপর বিদ্যালয়ে ওই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলার সব স্কুলের শিক্ষকরা অংশ নেন। ফলে দুপুর ১টার পর উপজেলার ৮০ বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যায়। এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ক্লাস হয়নি। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লাস চলেছে বলে জানতে পেরেছি।
এদিকে শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেয়ার ঘটনা জানাজানি হওয়ার পর জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের দুজনের উদ্যোগে এ আয়োজন করা হয়নি। সবাই মিলে শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছি। তবে বিদ্যালয় চলাকালীন সময়ে এ আয়োজন করা আমাদের ভুল হয়েছে।
এবিষয়ে জানতে টুঙ্গিপাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানকে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়নি। আর বিদ্যালয় চলাকালীন সময়ে অনুমতি চাইলেও দিতে পারি না। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার মাসের শেষ দিন। অফিসের বাইরের কাজে ব্যাস্ত রয়েছি। আজ অফিসে বসতে পরিনি। তাই অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশনা এখনো দেখতে পারিনি। সন্ধ্যার পর অফিসে ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নেব।
উল্লেখ্য, টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান টুঙ্গিপাড়া থেকে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় বদলি হয়েছেন।
(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৮ জুলাই ২০২৬
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
-1.gif)








