আত্মবিশ্বাসে সাবলম্বী হওয়ার মুক্ত মঞ্চ ‘আপরাজিতা’র মিটআপ অনুষ্ঠিত
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : ‘আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা আপরাজিতা’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘আপরাজিতা’ এর মিটআপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র উদ্যোক্তাদের সমন্বয়ে এই অনুষ্ঠানে ১০৮ জন সদস্যের গ্রুপটি তাদের পথচলার নতুন বার্তা ব্যক্ত করেন।
২০২৩ সালে ১০৮ জন উদ্যোক্তা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘আপরাজিতা’। এবারের মিটআপে ৪ জন গ্রুপ মডারেটরসহ ১০৮ জন গ্রুপ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। মিটআপে উপস্থিত মডারেটরদের মধ্যে ছিলেন, সোহেলি’স কিচেনের স্বত্তাধিকারী সোহেলি পারভীন,সাজিয়া এক্সক্লুসিভ কেকের সাজিয়া আফরিন টুম্পা, তিন্নির রান্নাঘরের মাহবুবা সুলতানা তিন্নি, বেকিং হাউজ যশোরের ফারজানা ইয়াসমিন মিরা, বেকিং এন্ড মোরের সৈয়দা শারমিন সুলতানা।
গ্রুপ মডারেটর মাহবুবা সুলতানা তিন্নি জানান, দুই বছর পূর্তি উপলক্ষে গ্রুপের সদস্যরা একসাথে মিলিত হয়েছেন। তিনি আরও বলেন, তাদের এই গ্রুপের উদ্যোক্তারা এখনও মাসিক ১২শত এরও বেশি অর্ডার সফলভাবে ডেলিভারি দিয়ে থাকেন। মূলত বাসায় তৈরি মানসম্মত খাবার বিক্রি করাই তাদের প্রধান উদ্যোগ। অনলাইন অর্ডারের মাধ্যমে তাদের তৈরি কেক, পিঠা, দুপুরের খাবার এবং নাস্তা সবচেয়ে বেশি বিক্রি হয়। এই একসাথে মিলিত হওয়ার লক্ষ্য হলো নিজেদের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর করা এবং অভিজ্ঞতা বিনিময় করা।
আরেক মডারেটর সোহেলি পারভীন বলেন, সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেদের তৈরি খাবার বিক্রি করি। এই কাজের মাধ্যমে আমরা নারীরা পুরুষের পাশাপাশি সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা যারা আজ মিলিত হয়েছি, সবাই মিলে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা রাখি।
মিটআপে আগত সদস্যরা নিজের হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা, কেক, রোল, নাড়ু, প্যাটিসসহ বাহারি খাবারের এক মনোমুগ্ধকর পসরা সাজিয়ে রাখেন। এসময় উদ্যোক্তারা একে অপরের খাবার তৈরির পদ্ধতি (রেসিপি) বিনিময় করেন এবং তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে, সেরা বিক্রেতাদের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এই মিলনমেলা নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
(এসএমএ/ এএস/নভেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








