শিক্ষার্থীকে থাপ্পড়ের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শিক্ষার্থীকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন। এছাড়া অভিযুক্ত শিক্ষককে শোকজ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসমাইল আজ শনিবার (৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনা জানার পর আমি স্কুল পরিদর্শন করেছি। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক থাপ্পড় মারার কথা স্বীকার করেছে। কিন্তু অভিযুক্ত শিক্ষক পরিমল বিশ্বাস ধাপ্পড় মারার কথা অস্বীকার করেছেন। আমি এ ঘটনার সত্যতা পেয়েছি। ওই শিক্ষককে শোকজ করেছি। শোকজের সন্তোষজনক জবাব না পেলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্তোষজনক জবাব দিলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মতিতে তাকে চাকরিতে রহাল রাখা যেতে পারে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত কাজ করে যাচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা ।
কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটনা ঘটেছে। অভিযুক্ত পরিমল বিশ্বাস ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ।স্কুলে অনিয়মিত ও পড়া না পারায় ওই শিক্ষার্থীকে ধাপ্পড় মারা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রের নানা বিশ্বনাথ গাইন ৪ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ।
লিখিত অভিযোগে বলা হয়েছে, কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর গ্রামের সজল হালদারের ছেলে স্বাধীন হালদার। পাশ্ববর্তী কোনেরভিটা গ্রামে মামাবাড়ি থেকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। স্বাধীন অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিল। এ কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছিল না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। বিদ্যালয়ে নিয়মিত না যাওয়া ও শ্রেণিকক্ষে পড়া না পারায় গত ৩০ অক্টোবর সহকারি প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস শিক্ষার্থী সজল হালদারের কানের উপর একাধিক থাপ্পর মারেন। এতে সজলের কানের পর্দা ফেটে রক্ত বের হয় । পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী অভিভাবকদের বিষয়টি জানায় ।
সজলের নানি ফুলমালা গাইন বলেন, এ বিষয়ে আমরা বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা আমাদের চুপ থাকতে বলেন। বেশি বাড়াবাড়ি করল স্বাধীনকে লাল টিসি দেওয়া হবে বলে হুমকি দেন ইতি বিশ্বাস নামের এক ম্যাডাম। সজল স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে অস্টম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানান, সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস খুব রগচটা। তিনি অযথাই শিক্ষার্থীদের মারধোর করেন। তার স্ত্রী পার্শ্ববর্তী উপজেলা কালকিনিতে থাকেন। তিনি নিয়মিত বিদ্যালয়েও আসেন না।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, এ ব্যাপারে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এএস/নভেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








