প্রাথমিকে শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবিতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা অবিলম্বে পুনর্বহালের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তারা সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ সংযুক্ত করা হলেও পরবর্তীতে ২ নভেম্বর ২০২৫ তারিখে তা বাতিল করা হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করবে।
উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরলেন বক্তারা
বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে শিশুদের মধ্যে স্থূলতা, শারীরিক দুর্বলতা, মানসিক চাপ এবং অসংক্রামক রোগে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। উন্নত জাতি গঠনের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে প্রাথমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই বিষয় বাদ দিলে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ব্যর্থ হবে।
মানববন্ধনে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় থেকে শারীরিক শিক্ষার শিক্ষক বাদের বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা হুঁশিয়ারি দেন, সরকার যদি দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে তারা এই দক্ষিণ জনপদের শারীরিক শিক্ষার সাথে জড়িত শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং প্রয়োজনে ঢাকা মুখী কর্মসূচিও গ্রহণ করবেন।
তারা প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয়টি পুনর্বহাল করে জাতির ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য, সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত অনুরোধ জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। এই স্মারকলিপিতে তাদের সুনির্দিষ্ট দাবিসমূহ তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ অবিলম্বে পুনর্বহাল করতে হবে। জাতীয় শিক্ষানীতিতে শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষিত শিক্ষকদের যথাযথ নিয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া ও শারীরিক কার্যক্রম পরিচালনার জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শারীরিক শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আন্তজার্তিক ও জাতীয় পর্যায়ের কোচ ও বিচারক ইসমাইল হোসেন (স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী), প্রতিষ্ঠাতা কোচ (জুনিয়র লেপার্ড ফুটবল একাডেমি)আর্শিনুল বাহার, বর্তমান তায়াকোয়ান্ডো র্যাঙ্কিং ১ মো: ইলিয়াস, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে রেকর্ডধারী দৌড়বিদ রুপা খাতুন, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে আর্চারী খেলোয়াড় ইয়াসিন আরাফাত, জাতীয় রাগবি দলের খেলোয়াড় খায়রুল আলম, জাতীয় জুডো খেলোয়াড় সুমাইয়া ইলা, বয়স ভিত্তিক দলের ফুটবল দলে গোলকিপার সীমান্ত,স্নাতকোত্তর শিক্ষার্থী আল আমিন মুক্ত, শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, আল মামুন ফরহাদ।
এই তালিকার বাইরে জাতীয় দলের হকি দলের খেলোয়াড় এবং বিভিন্ন গেমসে বয়স ভিত্তিক ও জাতীয় দলের কৃতি খেলোয়াড়গণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএ/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








