টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের দেয়ালে লেখাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। পরে এর জের ধরে প্রায় আধাঘণ্টা টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানার ওসি বোঝানোর পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
স্থানীয় ও বিদ্যালয় সুত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র তন্ময় মোল্লার বিরুদ্ধে একটি কক্ষের দেয়ালে খারাপ ভাষা লেখার অভিযোগ উঠে। তখন গনিতের শিক্ষক জাকির হোসেন ছাত্রের ব্যাগটি জব্দ করে প্রধান শিক্ষকের কাছে জমা দেয়। এছাড়া খারাপ ভাষা লেখার অপরাধে ঐ ছাত্রকে বিদ্যালয় থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেয়ার কথা বলেন। পরে ছাত্রের মা বিদ্যালয়ে এসে শিক্ষক জাকির হোসেনকে অনুরোধ করেন টিসি না দেয়ার জন্য। তখন শিক্ষক জাকির হোসেন ও তন্ময় মোল্লার মায়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ঐদিন রাতে পাটগাতী বাসস্ট্যান্ডে আবার তন্ময়ের বাবা আলী আকবার মোল্লা ও জাকির হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। তার জের ধরে মঙ্গলবার বেলা ১১ টায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর কিছু শিক্ষার্থীর নেতৃত্বে সড়ক অবরোধ অন্য শিক্ষার্থীরা। এসময় প্রায় আধা ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বোঝানোর পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
৯ম শ্রেনীর শিক্ষার্থী তন্ময়ের বাবা আলী আকবার মোল্লা বলেন, সোমবার রাতে পাটগাতী বাসস্ট্যান্ডে শিক্ষক জাকির হোসেনের সাথে দেখা হলে জানতে চাই ছেলের ব্যাগ আটকিয়ে টিসি দেয়ার হুমকি দিয়েছেন আর আমার স্ত্রীর সাথে কেন খারাপ ব্যবহার করেছেন! তখন শিক্ষক জাকির হোসেন আমার সাথেও উত্তেজিত হয়ে কথা বলেন। পরে আমাদের দুজনের মাঝে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উনি উস্কানি দিয়ে মঙ্গলবার ছাত্রদের দিয়ে সড়ক অবরোধ করিয়েছেন। এছাড়া শিক্ষক জাকির হোসেনের কাছে প্রাইভেট না পড়ায় প্রতিহিংসা মূলকভাবে এঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষক জাকির হোসেন বলেন, আমার বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবক যে অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন। কারন ঐ ছাত্র দেয়ালে খারাপ ভাষা লেখার সময় একজন শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা দেখেছেন। তখন ক্লাসে গিয়ে তন্ময়কে না পাওয়ায় তার ব্যাগটি প্রধান শিক্ষকের কাছে দিয়েছিলাম। পরে তার অভিভাবক এসে আমাকে হুমকি ধামকি দিয়েছে। আর শিক্ষার্থীদের সড়কে যেতে আমি বাঁধা দিয়েছিলাম। কিন্তু তারা শোনেনি।
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস বলেন, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে জড়ো হচ্ছিলো। তখন আমার সন্দেহ হওয়ায় শিক্ষার্থীদের হাতজোড় করে অনুরোধ করেছিলাম কোন কিছু না করতে। কিন্তু তারা অনুরোধ না শুনেই সড়কে চলে যায়। সাথে সাথে ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) জানাই। কিন্তু তার আগেই ওসি জাহিদুল ইসলাম এসে শিক্ষার্থীদের বুঝিয়ে বিদ্যালয়ে ফেরান। পরে সহকারী কমিশনার (ভূমি) স্যার বিদ্যালয়ে এসে দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে বিদ্যালয়ের সামনে যাই। তখন শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে বিদ্যালয়ে পাঠানোর পর যানচলাচল স্বাভাবিক হয়। এবিষয়ে কোন পক্ষ এখনো লিখিত অভিযোগ করেনি।
(টিবি/এসপি/নভেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








