ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে নারী শিক্ষার উন্নয়নে একমাত্র লেনলমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করছিল বখাটে যুবকেরা। ওই ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আলম ভূঞার ওপর হামলা করে বখাটে যুবকেরা। এ ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বখাটে যুবকেরা ছাত্রীদের শ্রেনীকক্ষ উদ্দ্যেশ্য করে ঢিল ছুড়ছিল। এসময় ছাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরলে তারা শিক্ষকদের নিকট নালিশ করেন। সহকারী শিক্ষক মহসীন আলম ভূঞা দ্বিতীয়তলা থেকে মোবাইল ক্যামেরায় একটি ছবি তুলেন। ছবি তোলার বিষয়টি দেখে ফেলে বখাটে যুবকেরা। বখাটে যুবকেরা ওই শিক্ষককে দেখা নেয়ার হুমকী দিয়ে আসছিল।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ঘটনার কিছুক্ষণ পর সহকারী শিক্ষক মহসীন আলম ভূঞা বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় ওৎ পেতে থাকা বখাটে যুবকেরা তার উপর অতর্কিত হামলা চালায়।স্থানীয় লোকজন ও শিক্ষকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটননর পর ছাত্রী শিক্ষক ও অভিভাবক মহলে উত্তেজনা ছড়িয়ে পরে।তারা শিক্ষকের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা আহত শিক্ষককে নিয়ে কেন্দুয়া থানা কার্যালয়ে যান। থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঁ মুখলেছুর রহমান বাঙ্গালী জানান, আমরা ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। আমরা এই হামলাকারীদের বিচার চাই।
তিনি বলেন, যুবকদের পক্ষথেকে অভিভারক ও গন্যমান্য ব্যক্তিরা বখাটেদের দৃষ্টান্তমুলক বিচার করবে বলে সময় নিয়েছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, যারা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, লিখিত অভিয়োগ পেলেই মামলা দায়ের করা হবে।
এদিকে বখাটে যুবকরা পালিয়ে রয়েছে।
(এসবি/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আমি এখানে চাষ করতে আসিনি’
- বিশ্ববাজারে তেলের দাম আরও কমল
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
-1.gif)








