নড়াইলে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী জখম, অভিযুক্ত গ্রেফতার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মালা টেলিকমের মালিক সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মনির নামে এক মাদকাসক্ত যুবক।
গুরুতর আহত সুজিতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া বাজারের সোনালী ব্যাংকের উত্তর পাশে পোদ্দার পাড়ার প্রবেশ মুখে মালা টেলিকমে এ হামলার ঘটনা ঘটে। আহত সুজিত পোদ্দার লোহাগড়া পৌরসভার পোদ্দার পাড়ার মৃত অনিল পোদ্দারের ছেলে।
ঘটনার পর রাতেই আহতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মনির লোহাগড়ার পোদ্দার পাড়ার মৃত আবু বক্কার মোল্যার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে মনিরকে ধারালো ছুরিসহ গ্রেফতার করে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত মনিরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার কিছু সময় পূর্বে অভিযুক্ত মনির ব্যবসায়ী সুজিতের দোকানে এসে মোবাইলের আইডি নম্বর বের করে দিতে বললে সুজিত জানান, এটি করা সম্ভব নয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে সুজিতের গলায় আঘাত করে গুরুতর জখম করে।
এ বিষয়ে আহতের স্ত্রী পপি পোদ্দার বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। আমি ঘটনার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
(আরএম/এএস/নভেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







