শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া :কুষ্টিয়া শহরের অন্যতম বিনোদনকেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে পৌর নাগরিক অধিকার পরিষদ। আজ রবিবার দুপুরে পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পৌর নাগরিক অধিকার পরিষদের আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু সভাপতিত্বে ও সদস্য শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন,সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, আমজাদ হোসেন বিদ্যুৎ, সাইদুল ইসলাম টিপু, এ্যাড. মিয়া মোহাম্মদ আশরাফুল রেজা শিমুল, আবু মনি সাকলায়েন এলিন, হাফিজুর রহমান হিরা, মাহফুজ্জামান তিতাস, আব্বাস হোসেন, মিথুন আলী, সানজান ইসলাম প্রেম, জীবন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের শিশু ও পরিবারগুলোর প্রধান বিনোদনকেন্দ্র হওয়া সত্ত্বেও পার্কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা অবকাঠামো, অকার্যকর খেলার উপকরণ, পর্যাপ্ত আলোর অভাব, নিরাপত্তাহীনতা ও পরিচ্ছন্নতার সংকটে পার্কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
তারা আরও বলেন, মানুষের মানসিক সুস্থতা, পারিবারিক বিনোদন ও শিশুদের শারীরিক বিকাশের জন্য এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে ছয় দফা দাবি জানিয়ে কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলো হলো- ১. পার্কের দ্রুত সংস্কার, মেরামত ও পূর্ণ আধুনিকায়ন ২. শিশুদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খেলার উপকরণ স্থাপন ৩. পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ৪. পরিবারবান্ধব বসার স্থান, সবুজায়ন, পথচারী পথ, টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ ৫. নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রতিদিন পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা ৬. শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম চালু।
(এমজে/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








