যশোরের ভাইরাল আফিয়ার পাশে 'উই আর বাংলাদেশ'
যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের অসহায় মা মণিরা খাতুন। তাঁর তিন বছরের কন্যা আফিয়ার মানবেতর জীবন-সংগ্রামের করুণ সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। জন্মের সময় আফিয়ার চেহারা ইউরোপীয় বংশোদ্ভূত শিশুদের মতো হওয়ায় বাবা মোজ্জাফর সন্তান ও স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করে বিদেশে পাড়ি জমান। এরপর অসহায় মণিরা অন্যের বাড়িতে দিনমজুরি করে কোনোমতে মেয়ের মুখে খাবার তুলে দিতেন।
তাঁদের দুঃখ-কষ্টের এই গল্প গণমাধ্যমে উঠে আসার পর তা দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষের নজরে আসে।
গত ১৪ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মা-মেয়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর পক্ষ থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মণিরা ও আফিয়ার হাতে উপহার তুলে দেন। এসময় ঘোষণা করা হয় যে, মণিরা খাতুনের জন্য একটি বসতঘর নির্মাণ করা হবে এবং আফিয়ার পড়াশোনার যাবতীয় ব্যয় বহন করবে বিএনপি। পরিবারটির সার্বিক দায়িত্ব গ্রহণ করে যশোর জেলা বিএনপি। এছাড়া জেলা প্রশাসনও আইনি ও নাগরিক সেবা নিশ্চিতে এগিয়ে আসে।
তবে তারেক রহমানের দেওয়া ঘর তৈরির উদ্যোগে জটিলতা দেখা দেয়। কারণ, মণিরা খাতুনদের নিজস্ব কোনো জমি ছিল না। ফলে বসতঘর নির্মাণের কাজ থমকে যায়। কিন্তু মানবিকতার এই গল্প এখানেই শেষ নয়!
বুধবার সামাজিক সংগঠন We Are Bangladesh (Wab)-এর প্রতিষ্ঠাতা এবং মানবিক পুলিশ সদস্য এস. এম. আকবর জমি সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তিনি মণিরা খাতুনের হাতে বসতঘর নির্মাণের জন্য জমি কেনার প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন।
তাঁর এই তাৎক্ষণিক সহায়তার মাধ্যমে আফিয়া ও তাঁর মায়ের মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের পথে তৈরি হলো এক বিশাল অগ্রগতি।
বিভিন্ন গণমাধ্যমে আফিয়ার করুণ বাস্তবতা ভাইরাল হওয়ার পর যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। এটাতে প্রমাণ হয় মানুষ মানুষের জন্য। এই সম্মিলিত উদ্যোগে সমাজের সকল স্তরের হৃদয়বান মানুষের সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে।
(এসএমএ/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- ‘জুলাই সনদের পুরো প্যাকেজ চাই’
- দ্রুতই নিষ্পত্তি হবে ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন
- রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে সহায়তা জাপানের
- ‘ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি আর বাসে বাড়তি ভাড়া চলবে না’
- নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- বৃহস্পতিবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১১ মার্চ ২০২৬
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
-1.gif)








