জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর -১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন চার বারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। তিনি দীর্ঘদিন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
আব্দুর রউফ তালুকদার জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের তার ব্যক্তিগত কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পরেই স্লোগানে স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে তার কর্মীসমর্থকরা। তাৎক্ষণিক আনন্দ ও স্বাগত মিছিল বের করা হয়।
আবদুর রউফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আগামী নির্বাচনে ভোটের পরিস্থিতি নিয়েও হিসাব কষছেন সাধারণ ভোটাররা।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার মতবিনিময় সভায় বলেন, জনগণ আমাকে চারবার ভোট দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবামুখী কার্যক্রমে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এলাকার মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভালবাসা নিয়ে আগামী দিনেও সবার পাশে থাকতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মীরা বলেন, আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তিনি এমপি হলে পাল্টে যাবে এই জনপদের মানুষের ভাগ্য। এদিকে তার প্রার্থী হওয়াকে ঘিরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন তার স্বতন্ত্র অংশগ্রহণ ভোটের সমীকরণ বদলে দিতে পারে।
(আরআর/এএস/নভেম্বর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








